‘লাইটনিং’ (বজ্রপাত) অভিযানের ২২তম ধাপে
জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ফের ইরানি ড্রোনের বিধ্বংসী হামলা
-
জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ফের ড্রোনের বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান আজ বুধবার খুব ভোরে
পার্সটুডে: ইরানি সেনাবাহিনী ‘লাইটনিং’ (সায়েকেহ/বজ্রপাত) অভিযানের সর্বশেষ ধাপে ব্যাপক ড্রোন হামলা চালিয়ে জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
ইরানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নতুন দফার ড্রোন হামলা এবং ‘লাইটনিং’ অভিযানের ২২তম ধাপে আজ বুধবার ভোরে জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীর আবাসন ও বিনোদন সুবিধা এবং সরঞ্জাম সংরক্ষণাগারগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সেনাবাহিনী আরও জানায়, তাদের আরাশ ধ্বংসাত্মক ড্রোন বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীর বড় আকারের সরঞ্জাম গুদাম, হ্যাঙ্গার এবং ভারী যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামত হ্যাঙ্গারগুলোতেও হামলা চালিয়েছে।
ইরানি সেনাবাহিনী জানিয়েছে, অভিযানের এই ধাপটি দক্ষিণ ইরানের বীর ও দৃঢ়চেতা জনগণের প্রতি উৎসর্গ করা হয়েছে। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেছে, জনগণের সমর্থন এবং শহীদ সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ খামেনেয়ী-র.) ও কমান্ডারের আদর্শের প্রতি নবায়িত অঙ্গীকারে বলীয়ান হয়ে তাদের বাহিনী চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দৃঢ়ভাবে নিজেদের দায়িত্ব পালন করে যাবে। #
পার্সটুডে/এমএএইচ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।