'অভিযোগ সম্পূর্ণ অগ্রহণযোগ্য'
আমিরাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ নাকচ করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সংযুক্ত আরব আমিরাতের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যে, ইরান দেশটির দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি এ অভিযোগকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছেন।
বাকায়ি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের এমন অভিযোগে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ ধরনের আচরণ সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির পরিপন্থী এবং এর ফলে আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা জোরদার ও এই অঞ্চলে আরও অস্থিতিশীলতা প্রতিরোধের চলমান প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সব আঞ্চলিক পক্ষকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে চলমান মার্কিন ও ইসরায়েলি কর্মকাণ্ডের ফলে সৃষ্ট জটিল পরিস্থিতি বিবেচনায় নেয়ার আহ্বান জানান। বিশেষ করে তিনি একাধিক ফলস-ফ্ল্যাগ (মিথ্যা-পতাকা) অভিযানের ইতিহাসের কথা উল্লেখ করেন।
তিনি আঞ্চলিক দেশগুলোর প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকারও আহ্বান জানান। #
পার্সটুডে/এমএএইচ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন