'গাজা উপত্যকায় নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে'
গাজা উপত্যকায় কোনো স্থানই নিরাপদ নয়: জাতিসংঘ
-
গাজা উপত্যকায় কোনো স্থানই নিরাপদ নয়: জাতিসংঘ
পার্সটুডে: গাজায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসন তীব্রতর হওয়া এবং এসব হামলায় শিশু ও নারীদের হতাহত হওয়ার কথা উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার দপ্তর ঘোষণা করেছে যে, গাজায় কোনো স্থানই নিরাপদ নয় এবং তেল আবিবের হামলা থেকে কেউই রক্ষা পাচ্ছে না।
পার্সটুডে, ইরানের রাষ্ট্রীয় রেডিও-টেলিভিশন সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবাধিকার দপ্তর এক প্রতিবেদনে বলেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রায় এক বছর পেরিয়ে গেলেও গাজা উপত্যকায় কোনো নিরাপদ স্থান নেই এবং এই অঞ্চলে কেউই নিরাপত্তার মধ্যে নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের অব্যাহত পদক্ষেপের ফলে বেসামরিক জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং গাজা উপত্যকায় নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে।
আজ শনিবার ভোরে ইসরায়েলি বাহিনী কামানের গোলাবর্ষণের মাধ্যমে গাজা উপত্যকার বিভিন্ন এলাকা লক্ষ্য করে হামলা চালায়। এই হামলায় ইসরায়েলি বাহিনীর প্রধান লক্ষ্য ছিল গাজা শহরের পূর্বাঞ্চলের আত-তুফ্ফাহ এলাকা। এছাড়া ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও নৌযানগুলো গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত খান ইউনিস শহরের পূর্বাঞ্চলীয় এলাকায় হামলা চালায়।
ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, এসব হামলায় অন্তত দুই ফিলিস্তিনি শহীদ এবং আরও তিনজন আহত হয়েছেন। #
পার্সটুডে/এমএআর/০৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।