'যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে'
'মার্কিন ডুবোজাহাজের রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করছে ইরান'
-
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি
পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র এই অভিজাত সেনাদলের নৌবাহিনীর যোদ্ধাদের হাতে একটি মার্কিন ডুবোজাহাজ আটক হওয়ার কথা উল্লেখ করে বলেছেন, ওই ডুবোজাহাজে উন্নত প্রযুক্তি রয়েছে। এটি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-শাখার যোদ্ধাদের হাতে ধরা পড়েছে এবং এর রিভার্স ইঞ্জিনিয়ারিং তথা বিপরীত-প্রকৌশল শুরু করা হবে।
ফার্স নিউজের রাজনৈতিক প্রতিবেদকের সঙ্গে এক সাক্ষাৎকারে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধ (রমজান) চলাকালে উন্নত মার্কিন সামরিক সরঞ্জামের মোকাবিলায় ইরানি সশস্ত্র বাহিনীর কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, এই যুদ্ধে প্রমাণিত হয়েছে যে সামরিক ও প্রতিরক্ষা শিল্পে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে এসেছে।
তিনি আরও বলেছেন, এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো এফ-৩৫ যুদ্ধবিমান। এতে উড়োজাহাজের কাঠামোর সংকর ধাতু, বিভিন্ন সুবিধা, রাডার এড়ানোর সক্ষমতা, উড্ডয়নের উচ্চতা এবং অস্ত্র বহনের ক্ষমতার ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারকারী এই যুদ্ধবিমানটিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নবীন ও আধুনিক মহাকাশ প্রতিরক্ষা বাহিনী লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
জনাব মোহেব্বি আইআরজিসির নৌবাহিনীর যোদ্ধাদের হাতে একটি মার্কিন ডুবোজাহাজ আটকা পড়ার কথাও উল্লেখ করে বলেন, এই ডুবোজাহাজেও উন্নত প্রযুক্তি রয়েছে। এটি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর যোদ্ধাদের হাতে ধরা পড়েছে এবং এর রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করা হবে।
আইআরজিসির মুখপাত্র বিভিন্ন ধরনের বিমান, ডুবোজাহাজ এবং চালকবিহীন নৌযানের কথা উল্লেখ করে বলেন, “আজ আমাদের কাছে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, সহায়ক বিমান, পরিবহন বিমান এবং গোয়েন্দা নজরদারি বিমান নিয়ে একটি পূর্ণাঙ্গ সংগ্রহ রয়েছে।” #
পার্সটুডে/এমএএইচ /২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।