-
পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষে আফগান সীমান্তরক্ষী নিহত, বহু আহত
জানুয়ারি ১১, ২০২৫ ০৯:৩৩পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলিতে একজন আফগান সীমান্তরক্ষী নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। আজ (শনিবার) সাহাব নিউজ নেটওয়ার্ক এ তথ্য জানিয়েছে।
-
ইরান শিগগিরি উন্নতমানের ড্রোন ও কয়েকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করবে
জানুয়ারি ১১, ২০২৫ ০৭:১৬ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ঘোষণা করেছেন যে, শিগগিরি আরো উন্নত প্রযুক্তির ড্রোন এবং কয়েকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করা হবে। গতকাল (শুক্রবার) দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আবাদান শহরে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন।
-
নেতানিয়াহুর গ্রেফতারের দাবিতে পোল্যান্ডে বিক্ষোভ
জানুয়ারি ১১, ২০২৫ ০৭:১৪ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহুকে গ্রেফতারের দাবিতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শুক্রবার এই বিক্ষোভ মিছিল হয়।
-
৭ অক্টোবর নিজ নাগরিকদের হত্যা করার কথা স্বীকার করল ইসরাইল
জানুয়ারি ১১, ২০২৫ ০৭:১১ইহুদিবাদী ইসরাইলি বাহিনী ১৫ মাস পর একথা স্বীকার করেছে যে, তারা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আল-আকসা তুফান অভিযানের প্রথম দিন নিজের নাগরিকদের হত্যা করেছিল।
-
উত্তর গাজায় ইসরাইলি হামলার ফলে বেশিরভাগ পণবন্দি নিখোঁজ: হামাস
জানুয়ারি ১১, ২০২৫ ০৭:০৯উত্তর গাজায় ইহুদিবাদী সেনাদের ভয়াবহ বিমান হামলার কারণে হামাসের হাতে আটক ইসরাইলি পণবন্দিদের বেশিরভাগ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সংগঠনটির সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড। এজন্য ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরাইলি সামরিক বাহিনীকে দায়ী করেছে এই ব্রিগেড।
-
ইয়েমেনের হামলার জেরে উত্তর লোহিত সাগর থেকে সরে গেছে মার্কিন নৌবহর
জানুয়ারি ১১, ২০২৫ ০৭:০৬একটি মার্কিন বিমানবাহী রণতরী ও কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে প্রতিশোধমূলক হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এটি বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান ভয়াবহ গণহত্যার প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে।
-
লেবাননের স্থিতিশীলতা ও স্বাধীনতার প্রতি ইরান সমর্থন দিয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১১, ২০২৫ ০৭:০২ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, লেবাননের স্থিতিশীলতা, নিরাপত্তা ও স্বাধীনতার প্রতি তার দেশে পূর্ণ সমর্থন রয়েছে। প্রায় দুই বছরের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে লেবাননের সংসদ দেশটির জন্য একজন প্রেসিডেন্ট নির্বাচিত করার পর আরাকচি তার দেশের এ অবস্থান ঘোষণা করলেন।
-
যুদ্ধ অপরাধীদের বাঁচাতে আইসিসি'র বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিল পাস
জানুয়ারি ১০, ২০২৫ ১৬:০১মার্কিন প্রতিনিধি পরিষদ আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি'র কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল অনুমোদন করেছে।
-
গাজায় যুদ্ধবিরতির আর খুব বেশি বাকি নেই: হামাস
জানুয়ারি ১০, ২০২৫ ১৪:৩২হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক বলেছেন: ২০ জানুয়ারির আগেই একটি চুক্তিতে পৌঁছানো এবং যুদ্ধ সমাপ্তির ব্যাপারে আমরা ভীষণ আশাবাদী।
-
'ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম শত্রুর হিসাব-কিতাবে বড় পরিবর্তন আনবে'
জানুয়ারি ১০, ২০২৫ ১৪:২৫ইরান শিগগিরই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রাডার সিস্টেম পরীক্ষা ও উন্মোচন করবে বলে খবর দিয়েছেন দেশটির একজন সিনিয়র সেনা কর্মকর্তা। তিনি এ সম্পর্কে বলেছেন, নিঃসন্দেহে এই সিস্টেম সামরিক ক্ষেত্রে শত্রুর হিসাব-কিতাবে বড় ধরনের পরিবর্তন আনবে।