-
দুর্দান্ত খেলেও ইতিহাস গড়া হলো না ইরানের
জুন ২৫, ২০১৮ ২২:৩৪ইউরোপের সেরা দল পর্তুগালের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ১-১ গোলে ড্র করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। শেষ মুহূর্তের সহজ গোলটি মিস না করলে ইরান নতুন ইতিহাস সৃষ্টি করে দ্বিতীয় রাউন্ডে চলে যেত। কিন্তু নেহায়েত দুর্ভাগ্যের কারণে চলতি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো এশিয়ার সেরা এ দলটিকে। ইরানের সঙ্গে ড্র করে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে পৌঁছেছে পর্তুগাল।
-
ইরান-বাংলাদেশ যৌথভাবে নির্মীয়মান সিনেমা আগামী বছর মুক্তি পাবে: অনন্ত জলিল
জুন ২১, ২০১৮ ১৩:৪০বাংলাদেশের জনপ্রিয় নায়ক অনন্ত জলিল বলেছেন, ইরানের সঙ্গে যৌথভাবে তৈরি হতে যাওয়া সিনেমা আগামী বছর মুক্তি দেয়া হবে। যৌথভাবে নির্মিত এ ছবিতে ইসলামি ম্যাসেজ থাকবে। আর এ লক্ষ্যে ইরান সফর করেন বলেও রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে জানান তিনি।
-
গাজায় ইসরাইলের 'বোমা-বৃষ্টি' (ভিডিও)
জুন ২০, ২০১৮ ১২:৪৪ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ২৫টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আজ (বুধবার) ভোরে তারা ২৫টি স্থানে বোমা ফেলেছে। ওই সব স্থানে হামাসের সামরিক স্থাপনা ছিল বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
-
বিশ্বকাপে ইরানের দ্বিতীয় জয়: তেহরানের রাস্তায় রাতভর উল্লাস
জুন ১৬, ২০১৮ ০৪:৩৪চলমান রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় আফ্রিকার শক্তিশালী দল মরক্কোকে ১-০ গোলে হারানোর পর ইরানের রাজধানী তেহরানসহ সারা দেশে মানুষ আনন্দ প্রকাশ করতে রাস্তায় নেমে আসে। তেহরানের রাস্তায় রাস্তায় গভীর রাত পর্যন্ত শিশু-কিশোর, তরুণ-তরুণী এমনকি বয়স্করাও উল্লাস প্রকাশ করেন।
-
গণভোটই হচ্ছে ফিলিস্তিন সমস্যার যৌক্তিক সমাধান: ইরানের সর্বোচ্চ নেতা
জুন ১০, ২০১৮ ২২:০৪ইসলামি প্রজা্তন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, প্রকৃত ফিলিস্তিনিদের অংশগ্রহণে গণভোট আয়োজনই হচ্ছে ফিলিস্তিন সমস্যার যৌক্তিক সমাধান। ইরানের সর্বোচ্চ নেতা গত্কাল (রোববার) সন্ধ্যায় দেশের প্রখ্যাত গবেষক ও অধ্যাপকদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।
-
'ইসরাইল নামের ক্যান্সার বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলতে হবে'
জুন ০৮, ২০১৮ ১১:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (শুক্রবার) বিশ্ব কুদস দিবসের মিছিলে অংশগ্রহণকারীরা একটি ইশতেহার প্রকাশ করেছেন। তারা ইহুদিবাদের দখলদারিত্ব থেকে নিরস্ত্র ও মজলুম ফিলিস্তিনিদের মুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, ইসরাইল নামের ক্যান্সারকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলতে হবে এবং এটি হচ্ছে ইসলামি বিপ্লবেরও মহান লক্ষ্য।
-
ইরানে ইফতার সংস্কৃতি
মে ২৯, ২০১৮ ০৯:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানে নানা ধরনের ফলমূল, পানীয় ও মিষ্টান্ন দিয়ে রোজাদার রোজাদাররা ইফতার করে থাকেন। ফলের মধ্যে থাকে খেজুর, আপেল, চেরি, তরমুজ আখরোট, তলেবি বা এক ধরনের বাঙ্গি, কলা, আঙ্গুর ইত্যাদি। এছাড়া, মধু, রুটি, পনির, দুধ, পানি, চা উল্লেখযোগ্য।
-
পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী
মে ২৭, ২০১৮ ১৪:৪৯প্রতিবছর রমজান এলেই বাংলাদেশের রাজধানী ঢাকার প্রায় পুরো এলাকা হয়ে উঠে ইফতার বাজার। দুপুরের পর পরই স্থায়ী হোটেল-রেস্তোরাঁ থেকে ফুটপাতের অস্থায়ী ও ভ্রাম্যমাণ ইফতার দোকান জমে উঠে। ছোলা, আলুর চপ, বেগুনী, জিলাপি, বুরিন্দা, হালিম ইত্যাদি ঐতিহ্যবাহী দেশীয় ইফতারি পাওয়া যায় এসব দোকানে।
-
ইরানের মাশহাদে বিশ্বের সবচেয়ে বড় ইফতারের আয়োজন
মে ২২, ২০১৮ ১৬:৪৬ইরানের মাশহাদে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য হযরত ইমাম রেজা (আ.)-এর মাজার কমপ্লেক্সে এবারের রমজানে রোজাদারের জন্য তিন লাখ ইফতারের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। মাজার কমপ্লেক্সের ব্যবস্থাপনা ও শৃঙ্খলাবিষয়ক পরিচালক রুহুল্লাহ রানজবার এ তথ্য জানিয়েছেন।
-
ইসরাইলি সেনাদের গুলি ও টিয়ারশেলবৃষ্টি, রক্তাক্ত গাজা
মে ১৪, ২০১৮ ২০:৩৮পবিত্র বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) মার্কিন দূতাবাস উদ্বোধনের দিনে ইহুদিবাদি ইসরাইলি সেনারা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে। তাদের গুলি ও টিয়ারশেলের আঘাতে ৫২ ফিলিস্তিনি শহীদ এবং ২,৪০০ জন আহত হয়েছেন। ২০১৪ সালের গাজা যুদ্ধের পর একদিনে ফিলিস্তিনি হতাহতের এটিই সর্বোচ্চ সংখ্যা।