বিশ্বে স্বাস্থ্যসূচক তালিকায় ভারতের স্থান তলানিতে
বিশ্বে স্বাস্থ্য সংক্রান্ত সূচকে ভারতের স্থান একেবারে নীচের দিকে রয়েছে। জাতিসঙ্ঘের ‘সাসটেইনেবল ডেভলেপমেন্ট গোলস’-এর বার্ষিক তথ্যে প্রকাশ, ১৮৮টি দেশের মধ্যে ভারতের স্থান ১৪৩-এ। ভারত আফ্রিকার ঘানা বা কোমোরসের চেয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পিছিয়ে রয়েছে।
এক্ষেত্রে ভারতের প্রতিবেশী বাংলাদেশ এবং পাকিস্তানের সূচক ১৫১ এবং ১৪৯। অর্থাৎ ভারত এবং পাকিস্তানের চেয়ে সামান্য ওপরে রয়েছে ভারতের অবস্থান।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ‘আচ্ছে দিন’ (সুদিন) এবং অর্থনৈতিক বিকাশের দ্রুত হার বৃদ্ধির দাবি করা হলেও দেশের স্বাস্থ্য সংক্রান্ত সূচকে ভারতের স্থান যে তলানিতে ঠেকেছে তা ওই রিপোর্টে স্পষ্ট হয়েছে। জাতিসঙ্ঘের চলতি সাধারণ পরিষদের অধিবেশনে এ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়েছে।
ম্যালেরিয়া দূর করতে ভারত ১০০ সুচকের মধ্যে মাত্র ১০ পেয়েছে। যদিও ম্যালেরিয়া দূর করতে সক্ষম হওয়ায় শ্রীলঙ্কা, সিরিয়া, লিবিয়া, ইরাক ১০০ সূচকের মধ্যে ১০০ পেয়েছে।
নিরাপদ হাইজিন, পাঁচ বছরের নিচে শিশুমৃত্যু এবং প্রসূতি মৃত্যুর ক্ষেত্রে ভারতের স্থান যথাক্রমে ৮, ৩৯ এবং ২৮।
যদিও ট্রপিক্যাল রোগ, স্থূলতা এবং ক্ষতিকর মদ্যপানের ক্ষেত্রে ভারতের পদক্ষেপ ভালো।
অন্য একটি সূত্রে প্রকাশ, ভারতে গর্ভাবস্থা সংক্রান্ত জটিলতায় প্রত্যেক বছর ৬৭ হাজার মহিলার মৃত্যু হয়। একইভাবে জন্মের এক বছরের মধ্যে কমপক্ষে ১৩ লাখ শিশু মৃত্যুর ঘটনা ঘটে।#
পার্সটুডে/এমএএইচ/আরএইচ/২৩