দক্ষিণ লেবাননের পরিস্থিতি মেনে নেওয়া যায় না: নাবিহ বেরি
-
লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি
পার্সটুডে-লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি বলেছেন, দক্ষিণ লেবাননে যা ঘটছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
পার্সটুডে আরও জানায়, বুধবার এক মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে নাবিহ বেরি লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি হামলা অব্যাহত থাকার কথা উল্লেখ করে বলেন, দক্ষিণ লেবাননের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
তিনি বলেন, দক্ষিণ লেবাননে যা ঘটছে, তা সহ্য করার মতো নয়। এমনকি এটি গাজায় যা ঘটেছে বা ঘটছে, তার চেয়েও ভয়াবহ হতে পারে।
নাবিহ বেরি দক্ষিণ লেবাননে বেসামরিক নাগরিক, সম্পত্তি ও প্রত্নতাত্ত্বিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। তিনি বলেন, মানুষের বিরুদ্ধে অপরাধ ও হত্যাকাণ্ড, সম্পত্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস এবং বেসামরিক নাগরিকদের হত্যা-এসব আন্তর্জাতিক ও মানবিক আইন, চুক্তি এবং নীতিমালার মৌলিক অধিকারের লঙ্ঘন।#
পার্সটুডে/এনএম/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন