২০১৯ সালে মোদি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না: দাবি অখিলেশের
https://parstoday.ir/bn/news/india-i33490-২০১৯_সালে_মোদি_আর_প্রধানমন্ত্রী_হতে_পারবেন_না_দাবি_অখিলেশের
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টি (সপা) প্রধান অখিলেশ যাদব বলেছেন, ২০১৯ সালে প্রধানমন্ত্রী পরাজিত হবেন, উত্তর প্রদেশ থেকে তার সূত্রপাত হচ্ছে। তিনি বলেন, ‘আগামীবার (২০১৯ সালে) যখন প্রধানমন্ত্রী নির্বাচনে যাবেন তখন জনতা তাকে আর দিল্লি যেতে দেবে না এবং উত্তর প্রদেশ থেকে এর সূচনা হচ্ছে।’ আজ (শুক্রবার) উত্তর প্রদেশের ফৈজাবাদে এক নির্বাচনি সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ১২:৪৯ Asia/Dhaka
  • মোদি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না: দাবি অখিলেশের
    মোদি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না: দাবি অখিলেশের

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টি (সপা) প্রধান অখিলেশ যাদব বলেছেন, ২০১৯ সালে প্রধানমন্ত্রী পরাজিত হবেন, উত্তর প্রদেশ থেকে তার সূত্রপাত হচ্ছে। তিনি বলেন, ‘আগামীবার (২০১৯ সালে) যখন প্রধানমন্ত্রী নির্বাচনে যাবেন তখন জনতা তাকে আর দিল্লি যেতে দেবে না এবং উত্তর প্রদেশ থেকে এর সূচনা হচ্ছে।’ আজ (শুক্রবার) উত্তর প্রদেশের ফৈজাবাদে এক নির্বাচনি সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।

অখিলেশ যাদব বলেন, ‘প্রধানমন্ত্রী মেট্রো রেলকে উপহাসে পরিণত করছেন। আমরা জানতে চাই, আপনি গুজরাটে কয়েকবার মুখ্যমন্ত্রী হয়েছেন, একটিও মেট্রো রেল তৈরি করেননি, আমাদের বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু তা করেননি।

কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত প্রসঙ্গে অখিলেশ বলেন, ‘নোট বাতিলের ফলে কতটা দুর্নীতি শেষ হয়েছে এবং কতটা কালো টাকা পাওয়া গেছে তা আমরা জানতে চাই। টাকা কালো হয় না, লেনদেন কালো হয়। প্রধানমন্ত্রী রেডিওতে মনের কথা বলেন, কিন্তু আমরা বলছি, মনের কথা নয়, কাজের কথা বলুন।’  

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন, কালো টাকা শেষ করে দেয়া হবে এবং প্রত্যেক দরিদ্র মানুষের ব্যাংক একাউন্টে ১৫ লাখ টাকা করে দেয়া হবে। এখানে কেউ কী এমন আছেন যার একাউন্টে ১৫ লাখ টাকা এসেছে?  নোট বাতিলকে কেন্দ্র করে ব্যাংকের লাইনে দাঁড়াতে গিয়ে কিছু দরিদ্র মানুষ প্রাণ হারিয়েছেন কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের সাহায্য করেনি। কেউ যদি তাদের সাহায্য করে থাকে তারা হল সমাজবাদী পার্টি। আমরা এ ধরণের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দিয়েছি।’ কালো টাকা নিয়ে প্রধানমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করেছেন বলেও অখিলেশ আজ মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৪