মধ্যস্থতার কোনো প্রস্তাব রাশিয়া দেয়নি: ভারত
https://parstoday.ir/bn/news/india-i40256-মধ্যস্থতার_কোনো_প্রস্তাব_রাশিয়া_দেয়নি_ভারত
ভারত-পাকিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়া দেয়নি বলে আজ(বৃহস্পতিবার) জানিয়েছে নয়াদিল্লি। সংবাদ সংস্থা এএনআই’য়ের সঙ্গে আলাপের সময় এ কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ১৫, ২০১৭ ১৭:১৪ Asia/Dhaka
  • মধ্যস্থতার কোনো প্রস্তাব রাশিয়া দেয়নি: ভারত

ভারত-পাকিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়া দেয়নি বলে আজ(বৃহস্পতিবার) জানিয়েছে নয়াদিল্লি। সংবাদ সংস্থা এএনআই’য়ের সঙ্গে আলাপের সময় এ কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে।

তিনি বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার কোনো প্রস্তাব রাশিয়া ভারতকে দেয়নি। মধ্যস্থতা করার বিষয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরকে অস্বীকার করেন তিনি। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সব অমীমাংসিত বিষয় দ্বিপাক্ষিক ভাবে সমাধানে ভারতের অবস্থান সম্পর্কে রাশিয়ার ভালভাবেই জানা আছে। সন্ত্রাস ও সহিংসতা মুক্ত পরিবেশে এ সব বিষয়ে দ্বিপাক্ষিক ভাবে সমাধানে ভারত চায়।

ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেয়া প্রস্তাবকে ইসলামাবাদ স্বাগত জানিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এ প্রতিক্রিয়া ব্যক্ত করে নয়াদিল্লি।#

পার্সটুডে/মূসা রেজা/১৫