এ অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মুসলিম দেশগুলোর ঐক্য গুরুত্বপূর্ণ: পেজেশকিয়ান
-
• ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের বিচার বিভাগের প্রধান
পার্সটুডে- মধ্যপ্রাচ্যের বিশাল সম্পদ ও পুঁজির কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, এই সম্পদের প্রতি লোভী শত্রুরা এগুলো দখলের জন্য বিভেদ, যুদ্ধ ও সংঘাত সৃষ্টির চেষ্টা করছে এবং তাদের মোকাবেলা করার একমাত্র উপায় হলো মুসলিম দেশগুলোর সতর্কতা ও ঐক্য বজায় রাখা।
ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার ইরাকের বিচার বিভাগের প্রধান ফায়েগ জিদান এবং তার প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন: মুসলিম দেশগুলোর জন্য আগের চেয়ে আরও বেশি সাংস্কৃতিক, বাণিজ্যিক, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক আদান-প্রদান বিস্তার করা প্রয়োজন, কারণ এই ঘনিষ্ঠ সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলসহ অভিন্ন শত্রুদের বিরুদ্ধে এই অঞ্চলে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই অঞ্চলের বিপুল সম্পদ ও পুঁজির কথা উল্লেখ করে পেজেশকিয়ান সতর্ক করে বলেন, এই সম্পদের লোভে শত্রুরা তা দখলের জন্য বিভেদ, যুদ্ধ ও সংঘাত সৃষ্টির চেষ্টা করছে এবং তাদের মোকাবেলা করার একমাত্র উপায় হলো মুসলিম দেশগুলোর মধ্যে সতর্কতা ও ঐক্য বজায় রাখা।
ইরানের প্রেসিডেন্ট মুসলিম দেশগুলিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমস্যা ও বিরোধ হ্রাস এবং বহুপাক্ষিক সহযোগিতার চেতনা বৃদ্ধির একটি কারণ হিসেবে বিবেচনা করে বলেন, সকলেরই ভুল বোঝাবুঝি নিরসনে সচেষ্ট হওয়া এবং আঞ্চলিক নিরাপত্তা সম্প্রসারণের ভিত্তি স্থাপন করা উচিত।
এই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার করার জন্য মুসলিম দেশগুলোর একটি একক জাতি হিসেবে জোট গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পেজেশকিয়ান আরও বলেন: কুরআনের আয়াত অনুসারে, পশ্চিম এশিয়ায় বসবাসকারী সকল মুসলমান একটি একক জাতি এবং তাদের আচরণের আদর্শ ঐশ্বরিক ধার্মিকতার নিরিখে পরিমাপ করা উচিত।
তিনি আরও বলেন: আমি আশা করি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য অর্জনের মাধ্যমে এই অঞ্চল থেকে আমেরিকার প্রত্যাহারের পথ প্রস্তুত হবে এবং এই অঞ্চলের দেশগুলোর শাসকেরা স্থিতিশীলতা প্রতিষ্ঠার একটি স্থানীয় ও টেকসই মডেল প্রতিষ্ঠা করবেন।
ইরাকের সর্বোচ্চ বিচার বিভাগের প্রধান ফায়েক জিদান, দেশটির রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন সময়ে ইরাকি জাতি ও সরকারের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন: সন্ত্রাসবাদ ও আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ইরানের অতুলনীয় সমর্থন ও সহানুভূতি এই কৌশলগত সমর্থনের একটি সুস্পষ্ট উদাহরণ।
তিনি এই অঞ্চলে সন্ত্রাসবাদ দমনে ইসলামী প্রজাতন্ত্রের প্রচেষ্টারও প্রশংসা করেন এবং বলেন: নিরাপত্তা, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের মধ্যকার যৌথ পরিকল্পনাগুলো যদি নির্বাহী পদক্ষেপে রূপান্তরিত হয়, তবে আঞ্চলিক অগ্রগতি ও সাফল্যের পথে বিরাট সাফল্য অর্জিত হবে।#
পার্সটুডে/এমআরএইচ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন