মোদিই হচ্ছেন ইসরাইল সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/india-i41396-মোদিই_হচ্ছেন_ইসরাইল_সফরকারী_প্রথম_ভারতীয়_প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল (মঙ্গলবার) অবৈধ রাষ্ট্র ইসরাইল সফরে যাচ্ছেন এবং এর মাধ্যমে তিনিই হতে যাচ্ছেন ইসরাইল সফরকারী কোনো ভারতীয় প্রধানমন্ত্রী। অবৈধ ইসরাইলের সঙ্গে ভারতের কূটনতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২৫ বর্ষপূর্তিতে নরেন্দ্র মোদি এ সফরে যাচ্ছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৩, ২০১৭ ০৭:৫৯ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি
    নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল (মঙ্গলবার) অবৈধ রাষ্ট্র ইসরাইল সফরে যাচ্ছেন এবং এর মাধ্যমে তিনিই হতে যাচ্ছেন ইসরাইল সফরকারী কোনো ভারতীয় প্রধানমন্ত্রী। অবৈধ ইসরাইলের সঙ্গে ভারতের কূটনতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২৫ বর্ষপূর্তিতে নরেন্দ্র মোদি এ সফরে যাচ্ছেন।

দখলদার ইসরাইলের সঙ্গে দিন দিন বেড়ে চলা সম্পর্কের সূত্র ধরেই মোদি ইসরাইল সফরে যাচ্ছেন আর এ সম্পর্কের মূলে রয়েছে কয়েকশ’ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নানা ইস্যুতে সমর্থন লাভের জন্য ইসরাইল অব্যাহতভাবে বন্ধু খুঁজে চলেছে এবং ভারত হতে যাচ্ছে নতুন সেই বন্ধুদেশ। ফলে স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদির আসন্ন সফরকে ইহুদিবাদী ইসরাইল ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছে।

ইসরাইলের বিশ্লেষকরা বলছেন, নরেন্দ্র মোদি তেল আবিব সফরে গিয়ে সম্ভবত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে যাবেন না। সাধারণত বিদেশি কোনো প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী ইসরাইল সফরে গেলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গেও দেখা করেন। তবে, নরেন্দ্র মোদির ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। অবশ্য, গত মে মাসে ফিলিস্তিনি স্বাশসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নয়াদিল্লি সফর করেছেন এবং সে সময় তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩