বায়তুল মুকাদ্দাস ইস্যুতে পশ্চিমবঙ্গে ইসলামী ছাত্রী সংগঠনের মৌন মিছিল (ভিডিও)
https://parstoday.ir/bn/news/india-i50531-বায়তুল_মুকাদ্দাস_ইস্যুতে_পশ্চিমবঙ্গে_ইসলামী_ছাত্রী_সংগঠনের_মৌন_মিছিল_(ভিডিও)
বায়তুল মুকাদ্দাসকে (জেরুজালেম) ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে পশ্চিমবঙ্গে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রী সংগঠন গার্লস ইসলামিক অর্গানাইজেশন (জিআইও)।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ২৮, ২০১৭ ১৬:৫৭ Asia/Dhaka
  • জিআইও\\\'র মৌন মিছিল
    জিআইও\\\'র মৌন মিছিল

বায়তুল মুকাদ্দাসকে (জেরুজালেম) ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে পশ্চিমবঙ্গে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রী সংগঠন গার্লস ইসলামিক অর্গানাইজেশন (জিআইও)।

গতকাল (বুধবার) মৌনমিছিলটি হাওড়া জেলার উলুবেড়িয়া শহরের বিভিন্ন এলাকা পদক্ষিণ করে। মিছিলকারীরা ‘জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হতে দেবো না’ লেখা সম্বলিত প্লাকার্ড বহন করেন।

এ নিয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের মজলিশে শূরা সদস্য ও হাওড়া জেলা জামায়াতের নারী শাখার তত্ত্বাবধায়ক নাসীম আলী তার ভাষণে বলেন, ‘বায়তুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, যা জেরুজালেমে অবস্থিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করে মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি ট্রাম্পকে একজন অত্যাচারী ও বিশ্বমোড়ল বলে অভিহিত করে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোকে তছনছ করার জন্য আমেরিকাকে দায়ী করেন।

নাসীম আলী ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার প্রেসিডেন্টকে হিটলারের সঙ্গে তুলনা করেন। যতদিন মার্কিন প্রেসিডেন্ট তার ঘোষণা ফিরিয়ে না নেবেন ততদিন তাদের আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।  

জিআইও’র ওই মিছিলের নেতৃত্বে ছিলেন জিআইও’র দক্ষিণবঙ্গের দায়িত্বশীলা মাইমুনা খাতুন, হাওড়া জেলা সংগঠক রমিশা খাতুন, জেলা সম্পাদিকা আনিশা খাতুন। সঙ্গে ছিলেন জামায়াতের জেলা নাজিমা আলেয়া বেগম, সহকারী জেলা নাজিমা মঞ্জুরা বেগম, জামায়াতের সহকারী জেলা নাজিম আব্দুল শাহীদ, হাওড়া জেলা সম্পাদক জুলফাক্কার মোল্লা প্রমুখ।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৮