২০১৯ সালে বিজেপি’র বিদায় ঘণ্টা বাজবে: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i63861-২০১৯_সালে_বিজেপি’র_বিদায়_ঘণ্টা_বাজবে_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতে ২০১৯ সালে বিজেপি’র বিদায় ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (মঙ্গলবার)পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ছাত্র-যুবদের সমাবেশে ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২৮, ২০১৮ ১১:৩৪ Asia/Dhaka
  • মমতা বন্দোপাধ্যায়
    মমতা বন্দোপাধ্যায়

ভারতে ২০১৯ সালে বিজেপি’র বিদায় ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (মঙ্গলবার)পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ছাত্র-যুবদের সমাবেশে ওই মন্তব্য করেন।

উপস্থিত সকলের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখন থেকে স্লোগান তুলুন দু’হজার উনিশ, বিজেপি হবে ফিনিশ’।

তিনি অসমের জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) ধাঁচে পশ্চিমবঙ্গেও এনআরসি চালু করা প্রসঙ্গে বিজেপি নেতাদের দাবিকে কটাক্ষ করে বলেন, ‘কেউ কেউ বলছেন, এখানেও চালু করতে হবে! কে চালু করবে এখানে? হরিদাস সব। এখানে বাঘের বাচ্চারা বসে আছে, এত সহজ নয়। চালু করবে! চালু করবার আগে নিজেরাই শেষ হয়ে যাবে। চালুটা করবে কবে? ২০১৯ সাল (লোকসভা নির্বাচনের বছর) তোমাদের বিদায়ের ঘণ্টা বাজছে। এখন থেকে স্লোগান তুলুন দু’হাজার উনিশ, বিজেপি হবে ফিনিশ’।’

মমতা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার উন্নয়নের সমস্ত ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে কাজের নামে ‘লবডঙ্কা’ হয়েছে বলে কটাক্ষ করেছেন।  

তিনি বলেন, ‘যারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা করছে  তাদেরকে বিভিন্ন এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে! বিজেপিকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন এজেন্সির অপব্যবহার করা হচ্ছে। আগামীদিন কিন্তু বিজেপি থাকবে না। কিন্তু যারা বিজেপি’র কথা শুনে এসব করছে তারা কিন্তু জেনে রাখবেন নামগুলো প্রত্যেকটা অক্ষরে অক্ষরে লেখা থাকবে। নিরপেক্ষভাবে কাজ করলে আমাদের তাতে কোনো আপত্তি নেই।’

মমতা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, বাংলা সবচেয়ে বেশি প্রতিবাদ করে বলে বাংলা ধ্বংস করাই ওদের উদ্দেশ্য।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৮