দাঙ্গা বাধানো হল বিজেপির সংস্কৃতি, প্ররোচনার ফাঁদে পা নয়: মমতা
https://parstoday.ir/bn/news/india-i64810-দাঙ্গা_বাধানো_হল_বিজেপির_সংস্কৃতি_প্ররোচনার_ফাঁদে_পা_নয়_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দাঙ্গা বাধানো হল বিজেপির সংস্কৃতি, কোনো প্ররোচনার ফাঁদে পা দেয়া চলবে না। গতকাল (শুক্রবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় দলীয় কোর কমিটির বর্ধিত সভায় সবাইকে সতর্ক করে দিয়ে ওই মন্তব্য করেন। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৬, ২০১৮ ০৯:৪৫ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দাঙ্গা বাধানো হল বিজেপির সংস্কৃতি, কোনো প্ররোচনার ফাঁদে পা দেয়া চলবে না। গতকাল (শুক্রবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় দলীয় কোর কমিটির বর্ধিত সভায় সবাইকে সতর্ক করে দিয়ে ওই মন্তব্য করেন। 

তৃণমূল নেত্রী আরও বলেন, ‘বিজেপি যেন এ রাজ্য থেকে একটি আসনও না পায়। বিজেপি মানে ধ্বংস, এরা চূড়ান্তভাবে ব্যর্থ। এদের সম্পূর্ণ পরাস্ত করুন।’

তিনি বলেন, ‘ভোট এলেই বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ভয় দেখায়। উত্তরপ্রদেশে বিজেপি যখন ক্ষমতায় আসেনি, রোজ বিজেপি দাঙ্গা বাধাতো। এটা ওদের সংস্কৃতি। ওদের রাজনৈতিক সংস্কৃতি নেই, টাকার সংস্কৃতিতে ওদের দল চলছে। আমরা চাই আগামী নির্বাচনে বিজেপি সম্পূর্ণ পরাস্ত হোক। বাংলায় যেন বিজেপি একটি আসনও না পায়, গণতন্ত্রের সমস্ত ধারক ও বাহককে আমরা সেই আবেদন জানাব।’

আগামী ১৯ জানুয়ারি কোলকাতার ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কাউকে ছোট মনে করে না। আমরা ১৯ জানুয়ারির জন্য সমস্ত বিরোধী দলকে আমন্ত্রণ জানাব। অনেক নেতৃত্ব আসার ব্যাপারে নিশ্চিত করেছেন।

বিজেপিবিরোধী ওই মহাসমাবেশে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুরা আসার ব্যাপারে সম্মতিও দিয়েছেন বলেও মমতা জানান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৫