ভারতে ধর্মীয় জিগির তুলে মানুষের মধ্যে বিভাজন করা হচ্ছে: কামরুজ্জামান
https://parstoday.ir/bn/news/india-i66295-ভারতে_ধর্মীয়_জিগির_তুলে_মানুষের_মধ্যে_বিভাজন_করা_হচ্ছে_কামরুজ্জামান
ভারতের পশ্চিমবঙ্গের ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেছেন, দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, ধর্মীয় জিগির তুলে মানুষের মধ্যে বিভাজন করা হচ্ছে। তিনি আজ (রোববার) সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজারহাট নিউটাউন ব্লক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০২, ২০১৮ ২২:০২ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন মুহাম্মদ কামরুজ্জামান
    বক্তব্য রাখছেন মুহাম্মদ কামরুজ্জামান

ভারতের পশ্চিমবঙ্গের ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেছেন, দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, ধর্মীয় জিগির তুলে মানুষের মধ্যে বিভাজন করা হচ্ছে। তিনি আজ (রোববার) সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজারহাট নিউটাউন ব্লক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে ওই মন্তব্য করেন।

মুহাম্মদ কামরুজ্জামান বিজেপিকে টার্গেট করে সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে ‘অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’ বলেও মন্তব্য করেন। এজন্য তিনি আগামী ৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় সংখ্যালঘু, আদিবাসী ও দলিতদের ডাকা মহাসমাবেশে সকলকে যোগ দেয়ার আহ্বান জানান।

সম্মেলনে সংখ্যালঘু ছাত্র কাউন্সিলের রাজ্য সম্পাদক নাজমুল আরেফিন বলেন, ‘স্বাধীনতার ৭২ বছর পরেও একটা সম্প্রদায়কে পিছিয়ে রাখা হচ্ছে। এই চক্রান্তকে ব্যর্থ করতে হবে।’

সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, ‘বিবেকানন্দ, নজরুলের দেশ ভারত। দেশের স্বাধীনতা আন্দোলনে হিন্দু, মুসলিম, আদিবাসী ও দলিতরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল সেভাবে সকলকে এগিয়ে আসতে হবে।’ 

ওই সম্মেলন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সহ-সভাপতি বাবর হোসেন, জেলা সভাপতি মনিরুল ইসলাম, সম্পাদক তৈবুর রহমান, সেখ রাহানাতুল্লা, ফরিদ সাপুই, হাসান, জসিমউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুহুল আমীন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২