পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, এটা সম্প্রীতির মাটি: ফিরহাদ হাকিম
https://parstoday.ir/bn/news/india-i67904-পশ্চিমবঙ্গে_সাম্প্রদায়িক_রাজনীতি_চলবে_না_এটা_সম্প্রীতির_মাটি_ফিরহাদ_হাকিম
ভারতের পশ্চিমবঙ্গের পৌর ও নগরউন্নয়ন মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, এটা সম্প্রীতির মাটি। তিনি আজ (বুধবার) উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগর হাইস্কুল মাঠে এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০১৯ ১৬:৪৭ Asia/Dhaka
  • কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম
    কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের পৌর ও নগরউন্নয়ন মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, এটা সম্প্রীতির মাটি। তিনি আজ (বুধবার) উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগর হাইস্কুল মাঠে এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

ফিরহাদ হাকিম বলেন, পশ্চিমবঙ্গের মাটি এতটাই খাঁটি যে, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এখানে সব মন্দির, সব গির্জা, সব মসজিদে মাথা ঠেকানোর মাটি। এখানে মোদির সাম্প্রদায়িক রাজনীতি চলবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে দেখে সবাই ভয় পাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বিখ্যাত হিন্দি সিনেমা ‘শোলে’র ডায়ালগ উচ্চারণ করে বলেন, ‘কিতনে আদমি হ্যায়?’ জনতা এসময় করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান।

ফিরহাদ হাকিম বলেন, ছোট বেলায় দেখতাম বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য বলা হতো ঘুমিয়ে পড়ো গব্বর এসে যাবে। কিন্তু এখন বলা হচ্ছে, বেটা ঘুমিয়ে পড়ো, মোদি চলে আসবেন!

তিনি কটাক্ষ করে বলেন, নোট বাতিল, জিএসটি ইত্যাদি করে মোদি সব কিছু খেয়ে ফেলবেন।

জনসভার একাংশ

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করে ফিরহাদ বলেন যে উত্তর প্রদেশে অক্সিজেনের অভাবে শিশু মারা যায়, যে উত্তর প্রদেশে দু’হাজার মানুষকে পিটিয়ে মারা হয়েছে তিনি পশ্চিমবঙ্গে এসে আইনশৃঙ্খলার কথা বলছেন! বলছেন এখানে সরকার পাল্টাতে হবে!     

আজকের ওই সমাবেশে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সাবেক মন্ত্রী মদন মিত্রসহ তৃণমূলের অনেক বিধায়ক ও নেতারা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন