গুজরাট ভুলিনি, যাদের হাতে রক্তের দাগ, তারাই দেশের ক্ষমতায়: মমতা
https://parstoday.ir/bn/news/india-i68096-গুজরাট_ভুলিনি_যাদের_হাতে_রক্তের_দাগ_তারাই_দেশের_ক্ষমতায়_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘গুজরাটের ঘটনা আমাদের মনে আছে। আমার তো লজ্জা লাগে যে, যাদের হাতে রক্ত লেগে আছে, তারাই দেশের ক্ষমতায় আছে!’ গতকাল (বুধবার) ভারতের রাজধানী দিল্লির যন্তরমন্তরে আয়োজিত বিজেপি বিরোধী এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৯ ০৮:৩৪ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন মমতা বন্দোপাধ্যায়
    বক্তব্য রাখছেন মমতা বন্দোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘গুজরাটের ঘটনা আমাদের মনে আছে। আমার তো লজ্জা লাগে যে, যাদের হাতে রক্ত লেগে আছে, তারাই দেশের ক্ষমতায় আছে!’ গতকাল (বুধবার) ভারতের রাজধানী দিল্লির যন্তরমন্তরে আয়োজিত বিজেপি বিরোধী এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।

বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনায় সোচ্চার হয়ে মমতা বলেন, ‘গণতন্ত্র আজ যেন ‘নমোতন্ত্র’-এ পরিণত  হয়ে গেছে! ওঁরা ইতিহাসকে পরিবর্তন করে দিতে চাচ্ছে। সব নাম পরিবর্তন করে দিচ্ছে। এতো ‘জরুরি অবস্থা’র থেকেও খারাপ!’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামীদিনে গুজরাটে মোদিকে তাড়িয়ে দেবে। মহাত্মা গান্ধী গুজরাট থেকেই রাজনীতিতে এসেছিলেন, তিনি প্রকৃত নেতা। মোদি লিডার তো নয়ই ল্যাডারও নয়। শুধুই বলে ৫৬ ইঞ্চি ছাতি। আরে রাবণেরও তো ৫৬ ইঞ্চি ছাতি ছিল!’

মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ লোকসভার শেষ দিন ছিল। সেজন্য নরেন্দ্র মোদির সরকারের সময়সীমা শেষ হল। ওদের ‘এক্সপায়ারি ডেট ওভার’ হয়ে গেল। আর মাত্র একমাসের মধ্যে নির্বাচনের তারিখ জানা যাবে, তখন আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে যাবে। মোদিবাবু যা ইচ্ছে তাই আর করতে পারবেন না।’

‘আমি অনেক সরকার দেখেছি কিন্তু এরকম নীচ সরকার কখনো দেখিনি’ বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৪      

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন