ভারত সীমান্তে অব্যাহত ভাবে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলছে চীন
https://parstoday.ir/bn/news/india-i68125-ভারত_সীমান্তে_অব্যাহত_ভাবে_সামরিক_উপস্থিতি_বাড়িয়ে_চলছে_চীন
ভারত সীমান্তে চীন নিজ সামরিক উপস্থিতি অব্যাহত ভাবে বাড়িয়ে চলছে। বিশেষ করে তিব্বত সংলগ্ন এলাকায় এ উপস্থিতি প্রায় নীরবে বাড়িয়ে চলছে বলে দাবি করছে ভারতীয় সংবাদ মাধ্যম ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ০৯:১৫ Asia/Dhaka
  • ভারত সীমান্তে অব্যাহত ভাবে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলছে চীন

ভারত সীমান্তে চীন নিজ সামরিক উপস্থিতি অব্যাহত ভাবে বাড়িয়ে চলছে। বিশেষ করে তিব্বত সংলগ্ন এলাকায় এ উপস্থিতি প্রায় নীরবে বাড়িয়ে চলছে বলে দাবি করছে ভারতীয় সংবাদ মাধ্যম ।

ডোকলামকে কেন্দ্র করে চীন-ভারত অচলাবস্থা কেটে যাওয়ার পরও এমন  তৎপরতা জোরদার হয়ে উঠেছে। ভারত সীমান্তের কাছাকাছি অবস্থিত তিব্বতের গোংগা বেসামরিক বিমান বন্দরের উন্নয়ন করছে চীনা সেনাবাহিনী গণমুক্তি ফৌজ বা পিএলএল।

ডোকলাম সীমান্ত

এ ছাড়া, ৩+১ প্রকল্পের আওতায়  দক্ষিণাঞ্চলীয় তিব্বতের বুড়াং, লাহুনজি এবং তিনগিরিতে বিমান বন্দর নির্মাণের পরিকল্পনাও হাতে নিয়েছে চীন। চীনা সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে,  এ খাতে ২.৬ বিলিয়ন ডলার ব্যয় করা হবে এবং ২০২১ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।

অবশ্য, ভারতের নিরাপত্তা প্রশাসনের সঙ্গে জড়িত একটি সূত্র বলেছে, তিব্বতের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে অবহিত আছে নয়াদিল্লি।#

পার্সটুডে/মূসা রেজা/১৫ 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন