'লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করাই কংগ্রেসের মূল লক্ষ্য'
https://parstoday.ir/bn/news/india-i68142-'লোকসভা_নির্বাচনে_বিজেপি_ও_তৃণমূলকে_পরাস্ত_করাই_কংগ্রেসের_মূল_লক্ষ্য'
ভারতের পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলকে পরাজিত করাই কংগ্রেসের মূল লক্ষ্য হবে। গতকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় প্রদেশ কংগ্রেস দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ১৬:৩৮ Asia/Dhaka
  • সোমেন মিত্র
    সোমেন মিত্র

ভারতের পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলকে পরাজিত করাই কংগ্রেসের মূল লক্ষ্য হবে। গতকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় প্রদেশ কংগ্রেস দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।

বিজেপি ও তৃণমূলকে ‘অশুভ শক্তি’ উল্লেখ করে সোমেন মিত্র বলেন, ‘তৃণমূল ও বিজেপি এরা একে অন্যের বিরুদ্ধে মন্তব্য করলেও বাংলায় এদের অভিমুখ একই। স্বেচ্ছাচারিতা ও সাম্প্রদায়িকতা এদের লক্ষ্য।’  

তিনি এদিন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সোমেন বাবু বলেন, ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে কোনও জোট বা আসন রফা করা কংগ্রেসের পক্ষে সম্ভব নয় বলে দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে বলা হয়েছে। আমরা তাঁকে বোঝাতে পেরেছি পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে কোনোরকম সমঝোতায় গেলে কংগ্রেসের ক্ষতি হয়ে যাবে।’ 

তিনি বলেন, রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল দল কংগ্রেসকে একেবারে শেষ করে দিতে চাচ্ছে এবং বিজেপি’রও অন্যতম লক্ষ্য সেটাই। আমাদের সিদ্ধান্তই হলো স্বেচ্ছাচারী,  সাম্প্রদায়িকতাকে প্রশ্রয়দাতা তৃণমূল এবং বিজেপি’র বিরুদ্ধে বাংলায়, বাংলা কংগ্রেসের লড়াই।    

পশ্চিমবঙ্গের চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিপন্ন, রাজ্যে আইনের শাসন নেই, নারীদের সম্মান রক্ষায় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ বলেও রাজ্য কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রের অভিযোগ।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন