হামলায় ভারত ব্যবহার করেছে ইসরাইলি ক্ষেপণাস্ত্র
ভারতীয় বিমান বাহিনী বা আইএএফ পাকিস্তানের বিরুদ্ধে হামলায় ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আইএসএফের মিরেজ যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর সময় ইসরাইলের তৈরি ‘স্পাইস ২০০০’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
গতকাল পাকিস্তান অবস্থিত কথিত সন্ত্রাসী শিবিরের ওপর এ হামলা চালানো হয়েছিল। ভারতীয় নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত খবরে আরো বলা হয়েছে, ‘স্পাইস ২০০০’ ক্ষেপণাস্ত্রের প্রতিটির ওজন এক হাজার কিলোগ্রাম।
এ ছাড়া, এতে জিপিএসভিত্তিক দিক-নির্দেশনা ব্যবস্থা আগেই বসিয়ে দেয়া হয়েছিল। জ্যাম করার ব্যবস্থা ঠেকানো এবং লক্ষ্যভ্রষ্ট প্রতিহত করার প্রযুক্তিও এতে বসানো আছে।#
পার্সটুডে/মূসারেজা/২৭
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন