উলিয়ানভ: ‘সর্বোচ্চ চাপ’ মোকাবিলায় ইরান সক্ষম, সমাধানের পথ কেবল কূটনীতি
-
ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ
ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কথিত অর্থনৈতিক অভিযান এবং ইরানকে সমর্থনকারী যেকোনো দেশকে শাস্তির হুমকির প্রতিক্রিয়ায় ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইতিবাচক ফলাফল অর্জনের একমাত্র পথ হলো আন্তরিক কূটনীতি।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বরাতে পার্সটুডে জানিয়েছে, মিখাইল উলিয়ানভ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, “ইরান কয়েক দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদেই তেহরান দেখিয়েছে যে, ‘সর্বোচ্চ চাপ’ নীতির বিরুদ্ধে প্রতিরোধ করার সক্ষমতা তার রয়েছে।”
তিনি আরও বলেন, “ওয়াশিংটন যদি সত্যিই তার যেকোনো লক্ষ্য অর্জন করতে চায়, তাহলে তারা ভুল পথ বেছে নিয়েছে। ইতিবাচক ফলাফল কেবল আন্তরিক কূটনীতির মাধ্যমেই অর্জন করা সম্ভব। যুক্তরাষ্ট্র যত দ্রুত এই বাস্তবতা উপলব্ধি করবে, ততই মঙ্গল।”#
পার্সটুডে/এমবিএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন