পশ্চিমবঙ্গে মমতা দিদির বিদায় এবার নিশ্চিত: মোদি
https://parstoday.ir/bn/news/india-i70165-পশ্চিমবঙ্গে_মমতা_দিদির_বিদায়_এবার_নিশ্চিত_মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পশ্চিমবঙ্গে মমতা দিদির বিদায় এবার নিশ্চিত। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
মে ০৬, ২০১৯ ১৬:৩৪ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি
    নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পশ্চিমবঙ্গে মমতা দিদির বিদায় এবার নিশ্চিত। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, "(মমতা) দিদি এখন ‘জয় শ্রীরাম’ বললেই তাদের জেলে ভরতে শুরু করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে রাম নাম নেয়া কী অপরাধ? আরে দিদি, ভগবান রামের কাছে সব মানুষের অহংকার চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে, আপনার অহংকার আর কত দিন থাকবে? ভগবান রাম আমাদের প্রেরণা। দিদি বলছেন বিজেপি নাকি ভগবান রামকে পোলিং এজেন্ট বানিয়ে নিয়েছে। আমি আজ দিদিকে বলতে চাই, ভগবান রাম আমাদের শিরায় শিরায় আছেন, আমাদের সংস্কারে আছেন।"

তিনি বলেন, "টিএমসির দুর্নীতি মডেল সবার কাছে স্পষ্ট, এখানে যেকোনো কাজের জন্য তৃণমূল তোলাবাজি ট্যাক্স দিতে হয়। কলেজে ভর্তি, শিক্ষক নিয়োগ, ট্র্যান্সফার হোক লোকেরা বলে সব ক্ষেত্রে তৃণমূল তোলাবাজি ট্যাক্স লাগে। বাংলায় গণতন্ত্র নেই এজেন্ট এবং গুন্ডাদের দিয়ে রাজ্যে গুন্ডাগিরি চলছে। দিদি গরিব মানুষদের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে দূরে সরিয়ে রেখেছেন।আপনি কী গরিবদের এতটাই ঘৃণা করেন! বিজেপির বিপুল জনসমাগম দেখে দিদি চিন্তা করতে করতে ভারসাম্য হারিয়ে ফেলেছেন। পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি চলছে তাতে দিদিকে দশটির বেশি আসন পেতে দেবো না।"

প্রধানমন্ত্রী বলেন, "ফণীর দুর্যোগ নিয়ে আমি চিন্তিত ছিলাম, পরিস্থিতির ব্যাপারে খোঁজ নিতে দু’বার ফোন করেছিলাম মমতা দিদিকে। তিনি কোনো কথা বলেননি। পশ্চিমবঙ্গের মানুষের ব্যাপারে তার কোনো মাথাব্যথা নেই।"

দুর্যোগ নিয়েও ‘স্পিড ব্রেকার দিদি’ রাজনীতি করেছেন। উনি শুধু নিজের রাজনীতি নিয়েই চিন্তিত, মানুষ নিয়ে নয় বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৬