কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ গেরিলা নিহত, বন্ধ ইন্টারনেট
https://parstoday.ir/bn/news/india-i71565-কাশ্মিরে_নিরাপত্তা_বাহিনীর_সঙ্গে_সংঘর্ষে_১_গেরিলা_নিহত_বন্ধ_ইন্টারনেট
জম্ম-কাশ্মিরের বাডগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ গেরিলা নিহত হয়েছে। আজ (শুক্রবার) ওই ঘটনাকে কেন্দ্র করে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় মোবাইল ইন্টারনেট পরিসেবা বন্ধ রাখা হয়েছে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
জুন ২৮, ২০১৯ ১২:২৩ Asia/Dhaka
  • কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ গেরিলা নিহত, বন্ধ ইন্টারনেট

জম্ম-কাশ্মিরের বাডগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ গেরিলা নিহত হয়েছে। আজ (শুক্রবার) ওই ঘটনাকে কেন্দ্র করে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় মোবাইল ইন্টারনেট পরিসেবা বন্ধ রাখা হয়েছে।

আজ জুম্মু-কাশ্মির পুলিশের পক্ষ থেকে এক সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।

মধ্য কাশ্মিরের বাডগাম জেলার কানাপোরা এলাকায় গত রাতে গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে সেনাবাহিনীর ৫০ রাষ্ট্রীয় রাইফেলস, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ সমন্বিত যৌথবাহিনী তল্লাশি অভিযান চালায়। এসময় লুকিয়ে থাকা  গেরিলারা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করায় যৌথবাহিনী পাল্টা গুলিবর্ষণ করে জবাব দিলে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

এদিকে, ওই ঘটনাকে কেন্দ্র করে কানাপোরা নওগাম এলাকায় প্রতিবাদী তরুণরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করায় তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুলিশ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ানরা পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পাশাপাশি পেলেটগান ব্যবহার ও গুলিবর্ষণ করলে বেশ কয়েকজন আহত হন।

এসময় কানাপোরা এলাকার বাসিন্দা সাবির আহমদ নামে এক তরুণ তলপেটে গুলিবিদ্ধ হওয়ায় তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো নয় বলে চিকিৎসকরা বলছেন।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৮