ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার গাছ কেটে ফেলা হয়েছে: অ্যালান আইর
-
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র অ্যালান আইর
পার্সটুডে-মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফারসি ভাষার সাবেক কূটনীতিক ও মুখপাত্র অ্যালান আইর বলেন-নতুন করে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ ট্রাম্প প্রশাসনের অসহায়ত্বের বহিঃপ্রকাশ।
তিনি অঅরও বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার গাছ কেটে ফেলা হয়েছে।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালান আইর বলেন, ইরানের নেতাদের সম্পর্কে তাঁর উপলব্ধি হলো-তাঁরা যখন অস্তিত্বগত হুমকির মুখোমুখি হন, তখন আপোস করেন না। কারণ তাঁরা এটিকে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখেন, যা শেষ পর্যন্ত দেশের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে।
আইর বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার গাছ কেটে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, ইরানের নেতৃত্ব আত্মসমর্পণ করবে না; বরং সামুদ্রিক অবরোধ ঠেকাতে ইরানের পাল্টা জবাব আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনাই বেশি।
এদিকে দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বিশ্লেষকদের উদ্ধৃত করে বলেছে, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যাপকভাবে বাড়ানোর ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।#
পার্সটুডে/এনএম/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন