কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের বিরুদ্ধে আবেদনের শুনানি ১০ ডিসেম্বর
https://parstoday.ir/bn/news/india-i75256-কাশ্মীর_থেকে_৩৭০_ধারা_অপসারণের_বিরুদ্ধে_আবেদনের_শুনানি_১০_ডিসেম্বর
জম্মু-কাশ্মীরের অধিবাসীদের বিশেষ সুবিধাসম্বলিত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা অপসারণের বিরুদ্ধে আবেদনের চূড়ান্ত শুনানি হবে আগামী ১০ ডিসেম্বর। এছাড়াও, আদালত ওই মামলায় ২২ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারকে জবাবি হলফনামা দাখিল করতে বলেছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ওই নির্দেশ দিয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১৪, ২০১৯ ১৭:৩৯ Asia/Dhaka
  • কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের বিরুদ্ধে আবেদনের শুনানি ১০ ডিসেম্বর

জম্মু-কাশ্মীরের অধিবাসীদের বিশেষ সুবিধাসম্বলিত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা অপসারণের বিরুদ্ধে আবেদনের চূড়ান্ত শুনানি হবে আগামী ১০ ডিসেম্বর। এছাড়াও, আদালত ওই মামলায় ২২ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারকে জবাবি হলফনামা দাখিল করতে বলেছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ওই নির্দেশ দিয়েছে।

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের বিরুদ্ধে এবং রাজ্যটিকে বিভক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদনের শুনানি করছে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সমন্বিত একটি বেঞ্চ।

কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে সেরাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করে দিয়েছে। এর পাশাপাশি রাজ্যটিকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করেছে। গত ৩১ অক্টোবর উভয়ই কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে।

এরআগে কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে একাধিক আবেদন করা হয়। কেন্দ্রীয় সরকার অবশ্য আদালতে আগের শুনানিতে তাদের ওই পদক্ষেপ গ্রহণকে সঠিক বলে দাবি করেছে। সরকার জানায় দেশের বাহ্যিক শত্রুদের সমর্থন নিয়ে সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদীরা এর অন্যায় সুবিধা নিচ্ছিল।

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা ও ৩৫-এ ধারা বাতিলে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছেন। বিচারপতি এন ভি রমনা,  বিচারপতি এস কে কউঁল, বিচারপতি আর সুভাষ রেড্ডি, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সূর্যকান্তসহ পাঁচ সদস্যের সমন্বিত বেঞ্চ ওই আবেদনের শুনানি করেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।