কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় আইইডি বিস্ফোরণে ১ ভারতীয় সেনা নিহত, আহত ২
https://parstoday.ir/bn/news/india-i75322-কাশ্মীরে_নিয়ন্ত্রণ_রেখায়_আইইডি_বিস্ফোরণে_১_ভারতীয়_সেনা_নিহত_আহত_২
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পল্লানওয়ালা সেক্টরে এলওসির কাছে একটি আইইডি বিস্ফোরণের ফলে এক সেনা জওয়ান নিহত এবং অন্য দুই সেনা সদস্য আহত হয়েছেন। বিস্ফোরণে আহত সেনা সদস্যদের চিকিৎসার জন্য উধমপুর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনা সদস্যরা আজ একটি সেনা ট্রাকে যাওয়ার সময় ওই বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটে। সেনা সূত্রে একে আখনূর সেক্টরে সন্দেহজনক বিস্ফোরণ বলে উল্লেখ করা হয়েছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৭, ২০১৯ ১৬:২৪ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পল্লানওয়ালা সেক্টরে এলওসির কাছে একটি আইইডি বিস্ফোরণের ফলে এক সেনা জওয়ান নিহত এবং অন্য দুই সেনা সদস্য আহত হয়েছেন। বিস্ফোরণে আহত সেনা সদস্যদের চিকিৎসার জন্য উধমপুর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনা সদস্যরা আজ একটি সেনা ট্রাকে যাওয়ার সময় ওই বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটে। সেনা সূত্রে একে আখনূর সেক্টরে সন্দেহজনক বিস্ফোরণ বলে উল্লেখ করা হয়েছে।  

আজ (রোববার) ওই ঘটনার পরপরই এলাকার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের পাকড়াও করার জন্য নিরপত্তা বাহিনী তল্লাশি অভিযান পরিচালনা করছে। ওই অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে।

এদিকে আজ (রোববার( সকাল সোয়া দশটা নাগাদ জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার শাহপুরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি বাহিনী ভারতীয় এলাকা লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে তাঁর জবাব দিয়েছে। এক প্রতিরক্ষা মুখপাত্র বলেন, পাকিস্তানের পক্ষ থেকে মর্টার শেল নিক্ষেপের ফলে জেলার কর্ণি ও শহর অঞ্চলে প্রভাব পড়েছে। গোলাগুলিতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। মানুষজনকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।