ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চেয়ে প্রেসিডেন্টকে স্মারকলিপি দিল কংগ্রেস
https://parstoday.ir/bn/news/india-i77802-ভারতের_স্বরাষ্ট্রমন্ত্রীর_অপসারণ_চেয়ে_প্রেসিডেন্টকে_স্মারকলিপি_দিল_কংগ্রেস
ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ দাঙ্গা রুখতে ব্যর্থ হওয়ায় প্রধান বিরোধীদল কংগ্রেসের পক্ষ থেকে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপসারণের দাবি জানানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর নেতৃত্বে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি দিয়ে সরকারকে ‘রাজধর্ম’ পালন করতে বলার অনুরোধ জানানো হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২০ ১৫:৩৭ Asia/Dhaka
  • সোনিয়া গান্ধীসহ কংগ্রেস নেতৃবৃন্দ
    সোনিয়া গান্ধীসহ কংগ্রেস নেতৃবৃন্দ

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ দাঙ্গা রুখতে ব্যর্থ হওয়ায় প্রধান বিরোধীদল কংগ্রেসের পক্ষ থেকে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপসারণের দাবি জানানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর নেতৃত্বে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি দিয়ে সরকারকে ‘রাজধর্ম’ পালন করতে বলার অনুরোধ জানানো হয়েছে।

এ প্রসঙ্গে সোনিয়া গান্ধী বলেন, ‘মাননীয় প্রেসিডেন্টের কাছে আমরা নাগরিকদের জীবন, স্বাধীনতা ও সম্পত্তি রক্ষার অনুরোধ জানিয়েছি। এর পাশাপাশি দিল্লির এই ভয়াবহ পরিস্থিতির জন্য আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণের দাবি জানিয়েছি। আমরা বলেছি, গত চারদিন ধরে বিভিন্ন এলাকায় আগুন জ্বললেও কেন্দ্রীয় সরকার ও দিল্লির নবনির্বাচিত (আম আদমি পার্টি) সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে।’

স্মারকলিপিতে বলা রয়েছে, ‘প্রেসিডেন্ট, সরকারের বিবেককে রক্ষা করা এবং সরকারকে তার সাংবিধানিক দায়িত্ব এবং রাজধর্ম স্মরণ করিয়ে দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে আপনাকেই সর্বোচ্চ দায়িত্ব দেওয়া হয়েছে।’

অরবিন্দ কেজরিওয়াল

এদিকে, আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাম্প্রতিক সহিংসতায় নিহতদের প্রত্যেক পরিবারকে দশ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

অন্যদিকে, আজ লোকসভার কংগ্রেসে দলনেতা অধীর চৌধুরী এমপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে দিল্লির দাঙ্গার প্রতিবাদ না জানানোর সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘বাংলার অগ্নিকন্যা দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গার আগুনের আঁচ কী অনুভব করছেন না? ঘটনার নিন্দা করবার প্রয়োজন মনে করলেন না? অবাক হলাম, পুরীর মন্দিরে বিশ্বশান্তির কথা শুনলাম, কিন্তু দাঙ্গার কোনো প্রতিবাদ নেই!’  দাবি করছি, যে গৃহমন্ত্রীর (স্বরাষ্ট্র মন্ত্রীর) ব্যর্থতার কারণে দাঙ্গা হল দিল্লিতে, তার সঙ্গে আপনার মিটিং বাতিল করুন প্রতিবাদ হিসেবে।’

অধীর চৌধুরী এমপি

এদিকে অধীর বাবু আজ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধরের বদলি করা নিয়ে আক্ষেপ করে বলেন, যদি নিজের সত্যধর্ম পালন করলে বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়, তাহলে ভারতবর্ষের সাধারণ মানুষ কোথায় যাবেন?#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৭ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।