ভারতের ১ লাখ ওয়েবসাইটে সাইবার হামলা: অনেকগুলোতে জড়িত চীন-পাকিস্তান
https://parstoday.ir/bn/news/india-i78061-ভারতের_১_লাখ_ওয়েবসাইটে_সাইবার_হামলা_অনেকগুলোতে_জড়িত_চীন_পাকিস্তান
ভারতের এক লাখের বেশি ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে এবং এসব হামলার অনেকগুলোর সঙ্গে জড়িত ছিল চীন ও পাকিস্তান। এসব হামলা ভারতের জন্য বড় ধরণের সাইবার ঝুঁকি হয়ে দেখা দিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৭, ২০২০ ১১:০৫ Asia/Dhaka
  • \'ভিন্ন দেশের হ্যাকাররা ভারতীয় ওয়েবসাইটসমূহ এবং তাদের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে নিয়মিত হামলা চালায়\'
    \'ভিন্ন দেশের হ্যাকাররা ভারতীয় ওয়েবসাইটসমূহ এবং তাদের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে নিয়মিত হামলা চালায়\'

ভারতের এক লাখের বেশি ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে এবং এসব হামলার অনেকগুলোর সঙ্গে জড়িত ছিল চীন ও পাকিস্তান। এসব হামলা ভারতের জন্য বড় ধরণের সাইবার ঝুঁকি হয়ে দেখা দিয়েছে।

ভারতের ইলেক্ট্রনিকস এবং টেকনোলজি রাজ্যসভাকে এ তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, গত পাঁচ বছরে ভারতের ১ লাখ ২৯ হাজার সাতশ ৪৭টি ওয়েবসাইট হ্যাক হয়েছে।

ভারতের কম্পিউটার বিষয়ক জরুরি সেবা সংস্থা সিইআরটি-ইন বা ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম এসব হামলার উৎস দেশ চিহ্নিত করতে পেরেছে। সিইআরটি-ইন বলেছে, ভিন্ন দেশের হ্যাকাররা ভারতীয় ওয়েবসাইট এবং তাদের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে নিয়মিত হামলা চালায়।

চীন ও পাকিস্তানের হ্যাকররা ছাড়াও এসব হামলায় ফ্রান্স, নেদারল্যান্ড, রাশিয়া, সার্বিয়া, তাইওয়ান এবং তিউনিশিয়ার হ্যাকাররা জড়িত রয়েছে।

পাঁচ বছরে ভারতের ১ লাখ ২৯ হাজার সাতশ ৪৭টি ওয়েবসাইট হ্যাক হয়েছে

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেয়া ভারতের বিরুদ্ধে সাইবার হামলার এ খতিয়ান থেকে দেখা যায় যে, ২০১৬ সালে দেশটির ওয়বসাইটের বিরুদ্ধে সবচেয়ে বেশি সাইবার হামলা হয়েছে। ওই বছর ৩৩ হাজার ওয়েবসাইটের বিরুদ্ধে হামলা হয়। ২০১৮ সালে ভারতের মাত্র ১৭ হাজার ৫৬০টি ওয়েবসাইটের বিরুদ্ধে হামলা হয়েছে। গত বছর দেশটির ২১ হাজার ৭৬৭টি ওয়েবসাইটের বিরুদ্ধে হামলা হয়েছিল।

এসব হামলায় আর্থিকসহ অন্যান্য ক্ষয়-ক্ষতির কোনও বিবরণ এ পাঁচ বছরের হিসাবে উল্লেখ করা হয় নি। এছাড়া, ভারতে সর্বমোট সাইবার হামলার কত শতাংশের সঙ্গে চীন এবং পাকিস্তান জড়িত তাও উল্লেখ করা হয় নি।#

পার্সটুডে/মূসা রেজা/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।