বাবরি মসজিদ মামলার বিচারককে পুরস্কৃত করলো ভারত সরকার
https://parstoday.ir/bn/news/india-i78412-বাবরি_মসজিদ_মামলার_বিচারককে_পুরস্কৃত_করলো_ভারত_সরকার
মুসলমানদের বিরুদ্ধে রায় দিতে রাজি হওয়ায় ভারতের মোদি সরকার বাবরি মসজিদ মামলার বিচারককে পুরস্কৃত করেছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ১৯, ২০২০ ১৮:২০ Asia/Dhaka
  • বাবরি মসজিদ
    বাবরি মসজিদ

মুসলমানদের বিরুদ্ধে রায় দিতে রাজি হওয়ায় ভারতের মোদি সরকার বাবরি মসজিদ মামলার বিচারককে পুরস্কৃত করেছে।

বিচারক রঞ্জন গগৈকে আজ ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। বিস্ময়কর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতের মুসলমানরা ব্যাপক প্রতিবাদ জানিয়েছে। এমনকি বিরোধী দল কংগ্রেসের 'শেম শেম' শ্লোগানের মধ্যেই সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আজ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
মাস তিনেক আগে ভারতের সুপ্রিম কোর্ট উগ্র হিন্দুত্ববাদী এবং ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রকাশ্য মদদে বাবরি মসজিদ মামলায় মুসলমানদের বিরুদ্ধে রায় দেয়। ওই রায়ে বলা হয়েছিল বাবরি মসজিদের ভূমি হিন্দুদের। উত্তর প্রদেশ রাজ্যের ফয়েজাবাদ শহরের ওই বাবরি মসজিদের ভূমিতে হিন্দুরা রামমন্দির নির্মাণ করতে পারবে বলেও রায়ে উল্লেখ করা হয়।

 বাবরি মসজিদ মামলার বিচারক রঞ্জন গগৈ

১৯৯২ সালে ঐতিহাসিক বাবরি মসজিদ ক্ষমতাসীন মোদি সরকারের মদদে উগ্র হিন্দুত্ববাদিরা ভেঙ্গে দেয়। ওই ঘটনায় অন্তত দুই হাজার মুসলমানও শহীদ হয়েছিল।

অবসর নেওয়ার পর রঞ্জন গগৈয়ের রাজ্যসভার সদস্য হওয়ার ঘটনাকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর মারাত্মক আঘাত বলে অভিহিত করছেন সমালোচকেরা। এদিকে, রঞ্জন গগৈয়ের নিয়োগকে সংবিধানের মৌলিক কাঠামোর ওপর মারাত্মক, অভূতপূর্ব ও ক্ষমাহীন আঘাত হিসেবে অভিহিত করেছে বিরোধী দল কংগ্রেস। সুপ্রিম কোর্টের কয়েকজন সাবেক বিচারপতিও এই নিয়োগের কড়া সমালোচনা করেছেন।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।