করোনা নিয়ে আতঙ্ক নয়, নিজামুদ্দিনে যাওয়া লোকজনকে কোরেন্টাইনে রাখব: মমতা
https://parstoday.ir/bn/news/india-i78743-করোনা_নিয়ে_আতঙ্ক_নয়_নিজামুদ্দিনে_যাওয়া_লোকজনকে_কোরেন্টাইনে_রাখব_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কোভিড-১৯ -এর মোকাবিলা করতে সকলে সতর্ক থাকুন। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আমরা সর্বতভাবে আপনাদের পাশে আছি। সুস্থ থাকুন।’ তিনি আজ (বুধবার)  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই মন্তব্য করেন।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০১, ২০২০ ১৬:৫৩ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কোভিড-১৯ -এর মোকাবিলা করতে সকলে সতর্ক থাকুন। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আমরা সর্বতভাবে আপনাদের পাশে আছি। সুস্থ থাকুন।’ তিনি আজ (বুধবার)  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই মন্তব্য করেন।  

করোনা পরিস্থিতিতে তাঁর লেখা ও প্রখ্যাত শিল্পী কবীর সুমনের সুর করা গান শেয়ার মুখ্যমন্ত্রী লেখেন, ‘করোনা আক্রান্ত পরিস্থিতিতে আমার লেখা এবং বাংলা গানের অন্যতম প্রবাদপ্রতিম শিল্পী কবীর সুমনের সুর করা গানটি আপনাদের সকলের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। সকলে ভালো থাকুন।’

এদিকে, আজ রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের মারকাজে দ্বীনি কর্মসূচিতে অংশ নেওয়া কিছু মানুষের করোনা সংক্রমণ ইস্যুতে বলেন, ‘নিজামুদ্দিনে যদি কেউ গিয়ে থাকেন, আশাকরি তাঁরাই পুলিশকে এসে রিপোর্ট করবেন। তাহলে তাদের নিয়ে এসে আমরা কোয়রেন্টাইনে রেখে দেবো। এতে চিন্তা করার বা ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। এটা নিয়ে ভয় পাওয়া বা প্যানিক করা বা অহেতুক এটা নিয়ে ‘জাতের নামে বজ্জাতি’ করারও কোনও কারণ নেই। তাঁর কারণ আমরা ইতিমধ্যেই ৫৪ জন তাঁরা সহযোগিতা করেছেন, তাঁরা নিজেরাই আমাদেরকে বলেছেন, তাঁদেরকে রেখে দেওয়া হয়েছে কোয়ারেন্টাইনে। আজকেও আমরা আশাকরি বিশ জনকে তুলে নিয়ে কোয়ারেন্টাইনে রেখে দেবো তাঁরা যাতে ভালো থাকে।’

দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের লোকদের তাপ পরীক্ষা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী লকডাউন পরিস্থিতিতে রাস্তায় আড্ডা মারা, ঘুরে বেড়ানো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্লিজ দয়া করে রাস্তায় আড্ডা মারা বন্ধ করুন যদি আগামীদিনে ভালো থাকতে চান।’ তিনি বাড়িতে থেকে প্রয়োজনে সিদ্ধ ভাত খেয়ে থাকারও পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী নিজেও এখন এক চামচ ভাত, ডাল সিদ্ধ আলু সিদ্ধ খেয়ে থাকছেন বলেও জানান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।