ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়াল, একদিনে মৃত্যু ৫৯
https://parstoday.ir/bn/news/india-i79291-ভারতে_করোনায়_আক্রান্তের_সংখ্যা_২০_হাজার_ছাড়াল_একদিনে_মৃত্যু_৫৯
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৪৭১। এ পর্যন্ত মোট ৬৫২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৩ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৯ জনের মৃত্যু হয়েছে। নয়া সংক্রমণ ঘটেছে ১ হাজার ৪৮৬টি। আজ (বুধবার) সন্ধ্যা ৫ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২২, ২০২০ ১৯:৩৭ Asia/Dhaka
  • ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়াল, একদিনে মৃত্যু ৫৯

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৪৭১। এ পর্যন্ত মোট ৬৫২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৩ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৯ জনের মৃত্যু হয়েছে। নয়া সংক্রমণ ঘটেছে ১ হাজার ৪৮৬টি। আজ (বুধবার) সন্ধ্যা ৫ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।

ভারতে করোনা মোকাবিলায় দ্বিতীয় দফায় আগামী ৩ মে পর্যন্ত লকডাউন পরিস্থিতি চলবে। যদিও করোনায় প্রতিদিনই মৃত্যু মিছিল বেড়ে চলেছে। কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকার জরুরি ভিত্তিতে ওই ইস্যুতে কাজ করলেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমানো যাচ্ছে না।

ভারতের মহারাষ্ট্রে এপর্যন্ত ৫ হাজার ২২১ জন আক্রান্ত এবং ২৫১ জনের মৃত্যু হয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট। এখানে ২ হাজার ২৭২ জন আক্রান্ত এবং ৯৫ জন মারা গেছেন।

তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। এখানে ২ হাজার ১৫৬ জন আক্রান্ত এবং ৪৭ জন মারা গেছেন।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস ইস্যুতে লকডাউন পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ২৭ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক হবে। এসময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা পরিস্থিতি ও লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের কাছ থেকে মতামত নেবেন। এরপরেই চলমান লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত হবে।# 

পার্সটুডে/এমএএইচ/এআর/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।