লাদাখ ও এর কৌশলগত দিক
https://parstoday.ir/bn/news/india-i80893-লাদাখ_ও_এর_কৌশলগত_দিক
লাদাখের উত্তরে কুনলুন পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এই এলাকার অধিবাসীরা ইন্দো-আর্য এবং তিব্বতী বংশোদ্ভুত। বহুকাল ধরে বালতিস্তান উপত্যকা, সিন্ধু নদ উপত্যকা, জাংস্কার, লাহুল ও স্পিটি, রুদোক ও গুজ সহ আকসাই চিন এবং নুব্রা উপত্যকা লাদাখের অংশ ছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৩, ২০২০ ১২:২০ Asia/Dhaka

লাদাখের উত্তরে কুনলুন পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এই এলাকার অধিবাসীরা ইন্দো-আর্য এবং তিব্বতী বংশোদ্ভুত। বহুকাল ধরে বালতিস্তান উপত্যকা, সিন্ধু নদ উপত্যকা, জাংস্কার, লাহুল ও স্পিটি, রুদোক ও গুজ সহ আকসাই চিন এবং নুব্রা উপত্যকা লাদাখের অংশ ছিল।

লাদাখের গালওয়ান উপত্যকার নাম এখন সারা বিশ্বেই বেশ পরিচিত। কারণ এটা এখন দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাতের সর্বশেষ ফ্লাশপয়েন্টে পরিণত হয়েছে। এই উপত্যকাকে কেন্দ্র করে ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। কৌশলগত দিক দিয়ে ভারত এবং চীন উভয় দেশের কাছেই এই উপত্যকাটি বেশ গুরুত্বপূর্ণ। এই উপত্যকাকে ঘিরে ইতিপূর্বে একাধিকবার সংঘাতে জড়িয়েছে বিশ্বের পরমাণু শক্তিধর এই দেশ দুটি। সম্প্রতি কয়েক সপ্তাহ যাবত আবারও সংঘাতময় অবস্থা বিরাজ করছে। #

পার্সটুডে/মো.আবুসাঈদ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।