ভারতে একদিনে ৪৫ হাজারের বেশি করোনা আক্রান্ত, মৃত ১ হাজার ১২৯
-
ভারতে করোনা পরিস্থিতি
ভারতে একদিনে ৪৫ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ১২৯ জন প্রাণ হারিয়েছে। এটিই এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭২০ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার) ৩৭ হাজার ৭২৪ জন আক্রান্ত এবং ৬৪৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল।
আজ সকাল সাড়ে ৯ টা নাগাদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশে এ পর্যন্ত ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৯ হাজার ৮৬১ জন প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত মোট ৭ লাখ ৮২ হাজার ৬০৭ জন সুস্থ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ১৬৭ জন।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছতে ১১০ দিন সময় লেগেছে। কিন্তু বর্তমানে এক লাখে পৌঁছতে মাত্র ৩ দিন সময় লাগছে। আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়াতে মোট ১৭৫ দিন সময় লেগেছে।
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৯১ জন। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ হাজার ৩২১। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৯ জন করোনা রোগীর মৃত্যু হওয়ায় রাজ্যটিতে এ পর্যন্ত মোট ১ হাজার ২২১ জন প্রাণ হারিয়েছে।
পশ্চিমবঙ্গে করোনার সামাজিক সংক্রমণ শুরু হওয়ায় রাজ্যে সপ্তায় দু’দিন করে লকডাউন করা হচ্ছে। আজ (বৃহস্পতিবার) প্রথম দিনে রাজধানী কোলকাতাসহ বিভিন্ন জেলা শহরে সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে। পরবর্তী লকডাউন হবে আগামী শনিবার। রাজ্যের সর্বত্র কঠোর পুলিশি টহলদারি চলছে। কোলকাতায় ড্রোনের সাহায্যে নজরদারি চালাচ্ছে পুলিশ।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তথ্যে প্রকাশ, এ পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৭৫ হাজার ৩৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৫০ হাজার ৮২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।