ভারতে করোনায় আক্রান্ত প্রণব, ২৪ ঘণ্টায় ৬২ হাজার নয়া সংক্রমণ, মৃত ১০০৭
https://parstoday.ir/bn/news/india-i82156-ভারতে_করোনায়_আক্রান্ত_প্রণব_২৪_ঘণ্টায়_৬২_হাজার_নয়া_সংক্রমণ_মৃত_১০০৭
ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। তিনি আজ (সোমবার) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই ওই তথ্য জানিয়েছেন। প্রণব বাবু একইসঙ্গে গত সপ্তাহে যারা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাদের আইসোলেশনে যেতে অনুরোধ করেছেন এবং করোনা পরীক্ষা করতে বলেছেন। তাঁকে দিল্লির আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
আগস্ট ১০, ২০২০ ১১:৪৪ Asia/Dhaka
  • সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়
    সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়

ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। তিনি আজ (সোমবার) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই ওই তথ্য জানিয়েছেন। প্রণব বাবু একইসঙ্গে গত সপ্তাহে যারা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাদের আইসোলেশনে যেতে অনুরোধ করেছেন এবং করোনা পরীক্ষা করতে বলেছেন। তাঁকে দিল্লির আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সাবেক প্রেসিডেন্টের করোনা সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁর আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন। ৮৪ বছর বয়সী প্রণব মুখোপাধ্যায় একসময়ে কংগ্রেসের প্রভাবশালী নেতা ছিলেন। তিনি ২০১২/২০১৭ সাল পর্যন্ত দেশের ১৩ তম প্রেসিডেন্ট ছিলেন। ২০১৯ সালে তাঁকে ‘ভারত রত্ন’ সম্মানে ভূষিত করা হয়।

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, পানিসম্পদ মন্ত্রী অর্জুন মেঘওয়াল, কৃষি প্রতিমন্ত্রী কৈলাশ চৌধুরী করোনা আক্রান্ত হওয়ায় তাদের চিকিৎসা চলছে।

ভারতে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৬৪ টি নয়া সংক্রমণ ও ১ হাজার ৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। ভারতে এ নিয়ে এ পর্যন্ত ৪৪ হাজার ৩৮৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ৯৪৫। মোট আক্রান্তের প্রায় ৬৯ শতাংশই সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৮৫৯ জন। এপর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২২ লাখ ১৫ হাজার ৭৪ জন।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।