ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড: সংক্রমণ ৯৬,৫৫১, মৃত ১২০৯
https://parstoday.ir/bn/news/india-i82975-ভারতে_করোনাভাইরাসে_আক্রান্ত_ও_মৃত্যুর_রেকর্ড_সংক্রমণ_৯৬_৫৫১_মৃত_১২০৯
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট অব্যাহত রয়েছে। একদিনেই ৯৬ হাজারের বেশি নয়া সংক্রমণ ও ১ হাজার দুইশ’র বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২০ ০৭:১০ Asia/Dhaka
  • ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড: সংক্রমণ ৯৬,৫৫১, মৃত ১২০৯

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট অব্যাহত রয়েছে। একদিনেই ৯৬ হাজারের বেশি নয়া সংক্রমণ ও ১ হাজার দুইশ’র বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে।

আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৬ হাজার ৫৫১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ এবং একইসময়ে ১ হাজার ২০৯ জন করোনা রোগী প্রাণ হারানোর রেকর্ড সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত এটিই সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর ঘটনা। 

সরকারি সূত্রে প্রকাশ, ভারতে বর্তমানে মোট করোনা সংক্রমণের সংখ্যা ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ জনে পৌঁছেছে। এবং এ পর্যন্তক ৭৬ হাজার ২৭১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

মোট আক্রান্তের মধ্যে ৩৫ লাখ ৪২ হাজার ৬৬৩ জন সুস্থ হওয়ায় বর্তমানে ৯ লাখ ৪৩ হাজার ৪৮০ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। 

ভারতে এক লাখ করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছতে ১১০ দিন সময় লেগেছিল। কিন্তু দ্রুত গতিতে সংক্রমণ বেড়ে চলায় ২২৫ দিনেই আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ছাড়িয়ে গেছে। ১৯ মে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ১৩৯। কিন্তু ১১ সেপ্টেম্বর ওই সংখ্যা ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ জনে পৌঁছেছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় ১১ লাখ ৬৩ হাজার ৫৪২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরফলে এপর্যন্ত মোট ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৯৭৫ জনের নমুনা পরীক্ষা সম্ভব হয়েছে।

দেশে কার্যত লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ১/৫ লাখ করোনা আক্রান্ত হতে সময় লেগেছে ৩৯ দিন।

৫/১০ লাখ করোনা আক্রান্ত হতে সময় লেগেছে ২০ দিন।

১০/১৫ লাখ করোনা আক্রান্ত হতে সময় লেগেছে ১২ দিন।

১৫/২০ লাখ করোনা আক্রান্ত হতে সময় লেগেছে ৯ দিন।

২০/২৫ লাখ করোনা আক্রান্ত হতে সময় লেগেছে ৮ দিন।

২৫/৩০ লাখ করোনা আক্রান্ত হতে সময় লেগেছে ৮ দিন।

৩০/৩৫ লাখ করোনা আক্রান্ত হতে সময় লেগেছে ৭ দিন।

৩৫/৪০ লাখ করোনা আক্রান্ত হতে সময় লেগেছে ৬ দিন।

৪০/৪৫ লাখ করোনা আক্রান্ত হতে সময় লেগেছে ৬ দিন।#  

 

পার্সটুডে/এমএএইচ/এআর/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।