অসমে সরকার পরিচালিত মাদ্রাসা ও টোল বন্ধের প্রস্তাব পাশ মন্ত্রিসভায়
https://parstoday.ir/bn/news/india-i85324-অসমে_সরকার_পরিচালিত_মাদ্রাসা_ও_টোল_বন্ধের_প্রস্তাব_পাশ_মন্ত্রিসভায়
ভারতে বিজেপিশাসিত অসমে সরকার পরিচালিত মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। বিধানসভার শীতকালীন অধিবেশনেই এ ব্যাপারে বিধানসভায় বিল পেশ করা হবে। অসমের পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি ওই তথ্য জানিয়েছেন। গতকাল (রোববার) এ সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২০ ১৩:০৮ Asia/Dhaka
  • অসমে সরকার পরিচালিত মাদ্রাসা ও টোল বন্ধের প্রস্তাব পাশ মন্ত্রিসভায়

ভারতে বিজেপিশাসিত অসমে সরকার পরিচালিত মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। বিধানসভার শীতকালীন অধিবেশনেই এ ব্যাপারে বিধানসভায় বিল পেশ করা হবে। অসমের পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি ওই তথ্য জানিয়েছেন। গতকাল (রোববার) এ সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে।

অসম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংস্কৃত টোলগুলো কুমার ভাস্করবর্মা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হবে। সেগুলো  গবেষণা, জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠবে যেখানে ভারতীয় সংস্কৃতি, সভ্যতা ও জাতীয়তাবাদ নিয়ে পড়াশোনা হবে।অসমের মন্ত্রী চন্দ্রমোহন পটওয়ারি বলেন, রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পেশ করা হবে। মাদ্রাসা ও সংস্কৃত টোল সম্পর্কিত বিদ্যমান আইন বাতিল করা হবে। ২৮ ডিসেম্বর থেকে অসম বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে।

সম্প্রতি অসমের শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, রাজ্যের সরকারি মাদ্রাসা বন্ধ করা হবে। ধর্ম শিক্ষা সরকারের কাজ হতে পারে না। মন্ত্রীর ওই ঘোষণা অনুযায়ী এবার তা বাস্তবায়নে উদ্যোগী হয়েছে অসম সরকার।অসমের শিক্ষা মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা গত অক্টোবরে বলেছিলেন,  অসমে ৬১০ টি সরকারী মাদ্রাসা রয়েছে এবং সরকার এই

এ সম্পর্কে আজ (সোমবার) উত্তরপূর্ব ভারতের এমারত-এ শরীয়াহ ও নদওয়াতুত তামীরের সাধারণ সম্পাদক এবং অসমের সাবেক বিধায়ক  বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজারভূইয়া রেডিও তেহরানকে বলেন, ‘আমরা যে সংগঠনে আছি, উত্তর-পূর্ব ভারত এমারতে শরীয়াহ ও নদওয়াতুত তামীরের সাধারণ সম্পাদক ও দুই বারের বিধায়ক হিসেবে আমি বলতে  চাই, এটা সরকারের দুমুখো নীতি। সরকার এসমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা  ও সংস্কৃত টোল বন্ধ করতে পারে না। আইনত তার কোনও অধিকার নেই। সংবিধানে নিশ্চয়তা দেওয়া রয়েছে যেকোনো সংখ্যালঘু নিজ ধর্ম, সংস্কৃতি ইত্যাদির জন্য প্রতিষ্ঠান গড়ে পরিচালনা করতে পারে। সরকার তাতে আর্থিক সাহায্য দিতে বাধ্য। কিন্তু ওই সকল বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘মাদ্রাসা নিয়ে আচমকা ক্যাবিনেটে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বেআইনি। আমরা এটাকে মেনে নিতে পারি না। এজন্য আমাদের সংগঠন ও মাদ্রাসা শিক্ষক সংস্থার সঙ্গে গণতান্ত্রিক ও আইনি  প্রক্রিয়ার মধ্যদিয়ে লড়া সম্ভব আমরা লড়ব। আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখব। সরকারের ওই সিদ্ধান্ত আমরা কোনও অবস্থাতেই মেনে নেবো না।’

প্রতিষ্ঠানগুলিতে প্রতি বছর ২৬০ কোটি টাকা ব্যয় করে। তিনি বলেন, রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ড অসম ভেঙে দেওয়া হবে। সমস্ত সরকারী মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হবে। বর্তমান শিক্ষার্থীদের জন্য নতুন ভর্তি নিয়মিত শিক্ষার্থীদের মতো হবে বলেও মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা মন্তব্য করেন।

এরআগে অসমে মুসলিমদের বিভিন্ন সংগঠন যৌথভাবে শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কাছে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত বাতিল করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু রাজ্য সরকার ওই সিদ্ধান্ত থেকে যে পিছিয়ে আসবে না তা মন্ত্রিসভায় প্রস্তাব পাশ এবং আসন্ন শীতকালীন অধিবেশনে বিধানসভায় ওই ইস্যুতে বিল আনার ঘোষণার মধ্যদিয়ে স্পষ্ট হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার /১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।