চীন প্রতিনিয়ত নির্মাণ করছে, কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন: রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i86808-চীন_প্রতিনিয়ত_নির্মাণ_করছে_কঠোর_পদক্ষেপ_নেওয়া_প্রয়োজন_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী চীন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, চীন প্রতিনিয়ত নির্মাণ করছে, কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। গতকাল (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় রাহুল ওই মন্তব্য করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২১ ১৮:৪২ Asia/Dhaka
  • ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী
    ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী চীন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, চীন প্রতিনিয়ত নির্মাণ করছে, কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। গতকাল (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় রাহুল ওই মন্তব্য করেন।

রাহুল বলেন, চীন ধারাবাহিকভাবে নির্মাণ করছে। তারা তাদের সেনাদের অবস্থান বজায় রাখছে, যখন আমাদের প্রধানমন্ত্রী চীনের নাম পর্যন্ত নিতে বিরত থাকছেন। এই বিপর্যয় বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রধানমন্ত্রীর সেই সাহস নেই। তাৎপর্যপূর্ণভাবে, রাহুল গান্ধী এবং কংগ্রেস দল সীমান্তে চীনা আগ্রাসনের অভিযোগকে কেন্দ্র করে একনাগাড়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে চলেছে। 

এরআগে গত রোববার রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘এত ভয় পাবেন না, আজকে চীন সম্পর্কে কথা বলার সাহস করুন!’ টুইটার বার্তায় রাহুলের টার্গেট ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি। কারণ, ওইদিন রেডিওতে প্রধানমন্ত্রী মোদীর 'মন কী বাত' কর্মসূচি ছিল এবং এর মধ্যদিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে সম্বোধন করেছিলেন। সেদিকে ইঙ্গিত করে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে ভয় না পেয়ে তাকে চীনের বিষয়ে কথা বলতে বলেছিলেন।     

এদিকে, গত  শনিবার গণমাধ্যমে চীনের পক্ষ থেকে সিকিম সীমান্তে নতুন রাস্তা ও পোস্ট নির্মাণের খবর ছিল। ওই প্রতিবেদনে স্যাটেলাইট চিত্রকে উদ্ধৃত করে বলা হয়েছিল যে চীনকে নাকু লা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে একটি সামরিক পোস্ট তৈরি করতে দেখা গেছে। ওই অঞ্চলটি নাকু লা’র উত্তর-পূর্বে অবস্থিত। সম্প্রতি নাকু লাতে দু'দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের খবর পাওয়া গিয়েছিল। কিন্তু পরে বিষয়টি সেনাবাহিনীর কমান্ডার পর্যায়ে সমাধান করা হয়।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।