বুলেটের জবাব ব্যালটে দিতে হবে : অভিষেক বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i90168-বুলেটের_জবাব_ব্যালটে_দিতে_হবে_অভিষেক_বন্দ্যোপাধ্যায়
সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘বাঙালি মেরে যারা বাংলা দখল করতে চায়, যারা গায়ের জোরে বোমা-বন্দুকের জরে বাংলা দখল করতে চায় তাদের ক্ষমা করবেন না। বুলেটের জবাব ব্যালটের মধ্যমে দিতে হবে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৫, ২০২১ ১৪:২৩ Asia/Dhaka

সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘বাঙালি মেরে যারা বাংলা দখল করতে চায়, যারা গায়ের জোরে বোমা-বন্দুকের জরে বাংলা দখল করতে চায় তাদের ক্ষমা করবেন না। বুলেটের জবাব ব্যালটের মধ্যমে দিতে হবে।

কড়ায়গণ্ডায় বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করতে হবে।’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ নদিয়াতে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেন, ‘আপনি বলুন তো বিজেপি কারা করছে? যত চোর, ছ্যাঁচড়, দু’নম্বরি, চিটিংবাজ, পাতাখোর, লম্পট সব বিজেপিতে গিয়ে নাম লেখাচ্ছে। এদের হাতে যদি বাংলার  সংস্কৃতি থাকে তাহলে আগামীদিনে আমি-আপনি বাড়ি থেকে বেরোতে পারব না। তার কারণ, কী খাবো, কী করব, কার সাথে কথা বলব, কবে কার সাথে দেখা করব, কী রঙের জামা পরব, কী দিয়ে ভাত খাবো বিধান দেবেন বাবুরা, কেন্দ্রীয় সরকার।’   

অভিষেক বলেন, ‘রাজ্যে এ পর্যন্ত চার দফায় বোট হয়েছে। আড়াইশোর বেশি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় মুখ্যমন্ত্রী হচ্ছেন এতে কোনও সংশয় নেই।’  

‘আমি-আপনি যদি এখানে বাংলার জয় জয়কার হিসেবে ‘জয় বাংলা’ বলি, বিজেপি নেতারা আমাদের ‘বাংলাদেশি’ বলছে! কিন্তু দশদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে গিয়ে ‘জয় বাংলা’ বলে এসেছে’ বলেও  মন্তব্য করেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।