ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা জানালেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক
https://parstoday.ir/bn/news/india-i91558-ইসরাইলি_বর্বরতার_তীব্র_নিন্দা_জানালেন_সংখ্যালঘু_যুব_ফেডারেশনের_সাধারণ_সম্পাদক
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় ৯ শিশুসহ ২৪ ফিলিস্তিনি শহীদ এবং শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১২, ২০২১ ১৫:০৮ Asia/Dhaka

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় ৯ শিশুসহ ২৪ ফিলিস্তিনি শহীদ এবং শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান।

আজ (বুধবার) রেডিও তেহরানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে মুহাম্মাদ কামরুজ্জামান বলেন, ‘পবিত্র রমজান মাসের শেষ লগ্নে এসে বর্বর, অসভ্য ও পৃথিবীর মধ্যে সবথেকে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপরে আক্রমণ চালাচ্ছে তার নিন্দা জানানোর কোনও ভাষা নেই। আমরা তীব্র ভাষায় ইসরাইলের ওই অমানবিক কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ইসরাইল মসজিদুল আকসা ও বাইতুল মুকাদ্দাস ক্যাম্পাস থেকে তাদের সেনাবাহিনী সরিয়ে নিক এবং ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপরে অত্যাচার বন্ধ করুক। আমরা বিশ্বের সমস্ত মানবতাবাদী মানুষের কাছে দাবি জানাব, তাঁরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াক। এবং ইসরাইলের অমানবিক কাজকর্মের তীব্র ভাষায় নিন্দা জানাক। একইসঙ্গে আমাদের দেশের বিদেশ মন্ত্রকের কাছে অনুরোধ করব যে তারা ইসরাইলের অপকর্মের তীব্র ভাষায় নিন্দা জানাক।’

ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে মিছিল

তিনি বলেন, ‘আমাদের দেশ বরাবরই গান্ধীবাদী নেতা থেকে শুরু করে কংগ্রেসি নেতা, কংগ্রেস সরকার এবং অকংগ্রেসি সরকার সকলেই বর্বর  ইসরাইলের বিরোধিতা করে এসেছে এবং ফিলিস্তিনিদের ভূমি উদ্ধারের, তাঁদের স্বাধীনতা আন্দোলনে পাশে থেকেছে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের বিজেপিশাসিত সরকার ইসরাইলের মতো সন্ত্রাসী রাষ্ট্রকে সমর্থন করছে।’

‘আমারা দেশের বিদেশ মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে ইসরাইলের অমানবিক কাজকর্ম থামানোর জন্য তাঁদের রাষ্ট্রদূতকে ডেকে ভর্তসনা করা হোক এবং তাঁদের অপকর্মের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হোক’ বলেও ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর প্রধান মুহাম্মাদ কামরুজ্জামান মন্তব্য করেন।#  

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।