ইরানে মার্কিন হামলার লক্ষ্য ছিল এশিয়ার ঐক্যে আঘাত হানা: বাকেরি
-
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিব আলি বাকেরি
পার্সটুডে-সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবদের বৈঠক কিরগিজস্তানে অনুষ্ঠিত হয়েছে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-সচিব বলেন: আজ এই স্থানে ইরানের পক্ষ থেকে উপস্থিত থেকে কথা বলার কথা ছিল আমার ভাই জনাব আলী লারিজানির, কিন্তু তিনি সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন।
টানা ৪০ দিনের আগ্রাসনের সময় আমরা ভয়াবহ অপরাধ প্রত্যক্ষ করেছি; যার মধ্যে ছিল সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের হত্যা, শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা, শিল্প অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে হামলা।
ঠিক এই যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল এশীয় সমন্বয় ও ঐক্যে আঘাত হানা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ আসলে ‘গ্লোবাল সাউথ’-এর বিরুদ্ধে আক্রমণের সূচনা। এটি একটি আধিপত্যবাদী মানে সাম্রাজ্যবাদী যুদ্ধ, যার উদ্দেশ্য হলো প্রভাব বলয় সৃষ্টি করা, পারস্য উপসাগরের জ্বালানি সম্পদের ওপর পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করা এবং এশিয়ার উন্নয়ন ও মধ্যম শক্তিগুলোর উত্থান ঠেকানো।
সুতরাং, এই যুদ্ধ যদিও ইরানকে কেন্দ্র করে শুরু হয়েছে, বাস্তবে তা কেবল ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়। এর বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও নীরবতা দেখানো হলে তা আরও বিস্তৃত হবে। যে-কোনো দুর্বল প্রতিক্রিয়ার অর্থ হলো আরও বড় যুদ্ধকে আমন্ত্রণ জানানো।
১৩-১৪ মে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবদের ২১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই উচ্চ-পর্যায়ের বৈঠকে সদস্য দেশগুলোর নিরাপত্তা প্রধানরা আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন।#
পার্সটুডে/এনএম/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।