কোলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা-মন্ত্রীদের জামিন পুনর্বিবেচনার আবেদন
https://parstoday.ir/bn/news/india-i91834-কোলকাতা_হাইকোর্টে_পশ্চিমবঙ্গের_তৃণমূল_নেতা_মন্ত্রীদের_জামিন_পুনর্বিবেচনার_আবেদন
ভারতের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা-মন্ত্রীরা হাইকোর্টে জামিন স্থগিতাদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন।     
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৮, ২০২১ ১৬:৩৪ Asia/Dhaka
  • কোলকাতা হাইকোর্ট
    কোলকাতা হাইকোর্ট

ভারতের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা-মন্ত্রীরা হাইকোর্টে জামিন স্থগিতাদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন।     

গতকাল (সোমবার) কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই নারদা আর্থিক দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক ও সাবেক মন্ত্রী মদন মিত্র এবং সাবেক বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে। ওইদিন সন্ধ্যায় বিশেষ আদালত তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলেও সিবিআই রাতে হাইকোর্টের দ্বারস্থ হয়। এরপর হাইকোর্ট ওই নেতাদের জামিনে স্থগিতাদেশ দিলে তাঁদেরকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। এভাবে সিবিআইয়ের অতি সক্রিয়তার ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্রও সুব্রত মুখোপাধ্যায়

আগামীকাল (বুধবার) ওই মামলার শুনানির দিন ধার্য করেছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিন্দম ভট্টাচার্যের সমন্বিত বেঞ্চে। অন্যদিকে, আজ বিকেলে ওই নেতা-মন্ত্রীদের জামিন পুনর্বিবেচনার আবেদন জমা পড়েছে হাই কোর্টে। তাঁদের জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে আগামীকাল বুধবার। অন্যদিকে, জামিনের পুর্নবিবেচনার শুনানিও হবে একইদিনে।  

এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আজ বলেন, ‘আইনের মধ্যে দিয়ে আমরা মুক্তি পাব। বিজেপি ‘ইডি’, ‘সিবিআই’ সব কিনে নিতে পারে। কিন্তু দেশের আইন মুখ বন্ধ করে থাকবে না। আইনের মধ্যে দিয়ে আমরা ন্যায় বিচার পাব। পপুলার হওয়াটা কোনও অন্যায় নয়, আমি পপুলার। তাই  হাজার হাজার মানুষ আমার সমর্থনে এসেছে। আমি সিবিআইকে সহযোগিতা করেছি, ভালো ব্যবহার করেছি। তাহলে আমার দোষ কোথায়? আমি জামিনের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাকে কোভিড  মোকাবিলার দায়িত্ব দেওয়া হয়েছিল। কোলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না।’#   

পার্সটুডে/এমএএইচ/এআর/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।