-
উত্তর প্রদেশে মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে বিবাদ, মারধর, পুলিশ মোতায়েন
অক্টোবর ১৮, ২০২১ ১৭:২৫ভারতের উত্তর প্রদেশের বস্তি জেলার মুন্ডিয়ারি গ্রামে, মসজিদে মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ (সোমবার) গণমাধ্যমে প্রকাশ, এখানে এক যুবক মসজিদে মাইক ব্যবহারে আপত্তি করেছিলেন।
-
‘পাকিস্তানের পাশাপাশি চীনেও সার্জিক্যাল স্ট্রাইক করুন’
অক্টোবর ১৮, ২০২১ ১৩:১৩ভারতের মহারাষ্ট্রের শিবসেনা নেতা সঞ্জয় রাউত এমপি কেন্দ্রীয় সরকারকে পাকিস্তানের পাশাপাশি চীনেও সার্জিক্যাল স্ট্রাইক করার পরামর্শ দিয়েছেন। তিনি আজ (সোমবার) এ সংক্রান্ত মন্তব্য করেছেন।
-
বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তানের মধ্যে টি-২০ ক্রিকেট ম্যাচ হওয়া উচিত নয় : গিরিরাজ সিং
অক্টোবর ১৭, ২০২১ ১৫:৩৫ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা গিরিরাজ সিং বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ হওয়া উচিত নয়। এটি পুনর্বিবেচনা করা প্রয়োজন। তিনি আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। আগামী ২৪ অক্টোবর ভারত ও পাকিস্তানের মধ্যে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ হওয়ার কথা রয়েছে।
-
জম্মু-কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে ৬ দিনে ২ কর্মকর্তাসহ নিহত ৯ সেনা জওয়ান
অক্টোবর ১৭, ২০২১ ১৫:২৮জম্মু-কাশ্মীরে ৬ দিনে দু’জন কর্মকর্তাসহ ৯ সেনা জওয়ান নিহত হয়েছেন। পুঞ্চে গত ১১ অক্টোবর থেকে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে।
-
৬ বছর পর সাফ চ্যাম্পিয়ন ভারত, মেসির রেকর্ড স্পর্শ করলেন সুনীল ছেত্রী
অক্টোবর ১৬, ২০২১ ২০:৫৪নেপালকে ৩-০ গোলে হারিয়ে ৮ম বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতল ভারত। এর আগে ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আর গতবার মালদ্বীপের কাছে হেরে রানার্স হয়েছিল সুনীল ছেত্রীর দল।
-
জম্মু-কাশ্মীরে গেরিলাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ২, চলতি মাসে নিহত ১১
অক্টোবর ১৬, ২০২১ ১৮:১৯জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর-ই-তাইয়্যেবার শীর্ষ কমান্ডার ওমর মুস্তাক খান্ডেসহ দুই গেরিলা নিহত হয়েছে। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলেছে। আজ (শনিবার) দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পামপোর এলাকায় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে গেরিলারা নিহত হয়। পুলিশ বলছে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গুলিবারুদসহ আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অভিযান চলছে।
-
'জম্মু-কাশ্মীরে সংখ্যালঘুদের স্পষ্টভাবে টার্গেট করা হয়েছে'
অক্টোবর ১৬, ২০২১ ১৫:২৩ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, ‘জম্মু-কাশ্মীরে হত্যাকাণ্ডের ঘটনা আচমকা বেড়ে গেছে। সংখ্যালঘুদের স্পষ্টভাবে টার্গেট করা হয়েছে। এর তীব্র নিন্দা করা উচিত। আমরা এটা করেছি এবং আমি আবার নিন্দা জানাচ্ছি।’ তিনি আজ (শনিবার) নয়া দিল্লীতে কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকে ওই মন্তব্য করেন।
-
আইপিএল: কলকাতাকে হারিয়ে চেন্নাইয়ের চতুর্থ শিরোপা জয়
অক্টোবর ১৫, ২০২১ ২০:৫৪ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলল চেন্নাই সুপার কিংস। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির দলের এটি চতুর্থ শিরোপা।
-
বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ-পাকিস্তান-নেপালের পেছনে ভারত, চলছে সমালোচনা
অক্টোবর ১৫, ২০২১ ১৫:৪৫বিশ্ব ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০২১ এর তালিকায় বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল থেকেও ভারত পিছিয়ে থাকায় বিভিন্নমহল থেকে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা হয়েছে। ১১৬ টি দেশের মধ্যে ভারতের স্থান ১০১তম।
-
জম্মু-কাশ্মীরে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে ৪ দিনে কর্মকর্তাসহ ৭ সেনা নিহত
অক্টোবর ১৫, ২০২১ ১২:৪১ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় মেন্ধর সাব ডিভিশনে গেরিলাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালীন বিক্রম সিং নেগি (২৬) এবং যোগাম্বর সিং (২৭) নামে দুই সেনা জওয়ান নিহত হয়েছে। আজ (শুক্রবার) কর্মকর্তাকে উদ্ধৃত করে গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।