-
পেগাসাস নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব কেন: প্রশ্ন তৃণমূলের
আগস্ট ০৬, ২০২১ ১৪:৪৬ভারতে ইহুদিবাদী ইসরাইলের পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পাতার বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব রয়েছেন কেন- এ প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ (শুক্রবার) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তৃণমূল এমপি সুখেন্দু শেখর রায় ও ডা. কাকলি ঘোষ দস্তিদার এমপি যৌথভাবে ওই প্রশ্ন তোলেন।
-
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত
আগস্ট ০৬, ২০২১ ১৪:২০ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। আজ (শুক্রবার) রাজৌরি জেলার থানামান্ডি এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
-
'কেন্দ্রীয় সরকার অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গকে কম ভ্যাকসিন দেওয়ায় সমস্যা হচ্ছে'
আগস্ট ০৫, ২০২১ ১৪:৩৭ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গকে কম ভ্যাকসিন দেওয়ায় সমস্যা হচ্ছে। তিনি আজ (বৃহস্পতিবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
উত্তর প্রদেশে আমরা ৪০০ আসনে জয়ী হতে পারি : অখিলেশ যাদব
আগস্ট ০৫, ২০২১ ১৪:২৭ভারতের উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে এবার আমরা ৪০০ আসনে জয়ী হতে পারি। তিনি আজ (বৃহস্পতিবার) রাজধানী লক্ষনৌয়ে একটি দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার আগে সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মীরে তিন বছরে ৪০০ সংঘর্ষ, ৬৩০ গেরিলা ও ৮৫ জন নিরাপত্তা বাহিনীর জওয়ানের মৃত্যু
আগস্ট ০৪, ২০২১ ১৩:৪৯জম্মু-কাশ্মীরে গত তিন বছরে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ৪০০ টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে ৬৩০ গেরিলা ও ৮৫ জন নিরাপত্তা বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে।
-
‘পেগাসাস’ ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল, তৃণমূলের ৬ এমপি সাসপেন্ড
আগস্ট ০৪, ২০২১ ১৩:০৩ভারতে ইহুদিবাদী ইসরাইলি পেগাসাস স্পাই ওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পাতা ইস্যুতে সংসদে তুমুল হট্টগোলের জেরে তৃণমূল কংগ্রেসের ৬ এমপিকে সাসপেন্ড করা হয়েছে।
-
উত্তর প্রদেশে আশুরায় সরকারি নির্দেশিকা নিয়ে তীব্র অসন্তোষ
আগস্ট ০৩, ২০২১ ১৫:৪৭ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশ সরকার ১০ আগস্ট থেকে শুরু হওয়া আশুরা (মহররম) সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। সরকারের জারি করা নির্দেশিকা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
-
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে রাহুলের নেতৃত্বে ১৪ দলীয় বৈঠক, সাইকেল র্যালি
আগস্ট ০৩, ২০২১ ১৩:০৮ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির আহ্বানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে ১৪ দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
-
ভারতে ‘পেগাসাস’ ইস্যুতে বিরোধীদের হট্টগোলের জেরে সংসদের অধিবেশন মুলতুবি
আগস্ট ০২, ২০২১ ১৪:০৭ভারতে ইহুদিবাদী ইসরাইলি পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতার ঘটনাকে কেন্দ্র করে সংসদে বিরোধী এমপিদের হইচই ও হট্টগোলের ফলে কার্যক্রম ব্যাহত হয়েছে।
-
ত্রিপুরায় তৃণমূল নেতা অভিষেকের গাড়িতে আক্রমণ
আগস্ট ০২, ২০২১ ১২:৩৮ভারতের বিজেপিশাসিত ত্রিপুরায় পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে বিজেপি আক্রমণ করেছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে।