-
উত্তর প্রদেশে সন্ত্রাসী ধরপাকড় নিয়ে সন্দিহান অখিলেশ-মায়াবতী, তীব্র কটাক্ষ বিজেপি’র
জুলাই ১৩, ২০২১ ১৩:৫৩ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে সন্ত্রাসী ধরপাকড় প্রসঙ্গে উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও সাবেক মুখ্যমন্ত্রী এবং বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী সংশয় প্রকাশ করেছেন।
-
গরু জবাই বন্ধে কঠোর আইন তৈরির পথে অসম, ‘বৈষম্যমূলক’ বললেন আমিনুল
জুলাই ১৩, ২০২১ ১২:৫৩ভারতের বিজেপিশাসিত অসমে গরু জবাই বন্ধে কঠোর আইন তৈরি করতে চলেছে রাজ্য সরকার। গতকাল (সোমবার) বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ‘দ্য অসম ক্যাটল প্রিজারভেশন বিল, ২০২১’ পেশ করেছেন।
-
ভারতে করোনাভাইরাস অতিমারির তৃতীয় ঢেউ ‘অনিবার্য’: আইএমএ
জুলাই ১২, ২০২১ ১৫:১৭ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস অতিমারির তৃতীয় ঢেউ কেউ আটকাতে পারবে না। তা ‘অনিবার্য’ বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)।
-
দুইয়ের বেশি সন্তান হলে ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত: সাধ্বী প্রাচী
জুলাই ১২, ২০২১ ১৪:৩২ভারতে বিশ্ব হিন্দু পরিষদের ফায়ারব্রান্ড নেত্রী সাধ্বী প্রাচী বলেছেন, ‘যাদের দু’টির বেশি সন্তান, তাদের জন্য সরকারি সুবিধা বন্ধ হোক। তাদের ভোট দেওয়ার অধিকারও কেড়ে নেওয়া উচিত।’ আজ (সোমবার) গণমাধ্যমে প্রকাশ, সাধ্বী প্রাচী রাজস্থানের রাজস্থানের দৌসা জেলায় ওই মন্তব্য করেছেন।
-
পেট্রোপণ্যের দাম কমানো না হলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামা হবে: পার্থ চট্টোপাধ্যায়
জুলাই ১১, ২০২১ ১৫:০৮ভারতের পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, পেট্রোপণ্যের দাম কমানো না হলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামা হবে। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় এক অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়ে ওই মন্তব্য করেন।
-
আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে নাকানি চোবানি খাওয়াবো: জ্যোতিপ্রিয় মল্লিক
জুলাই ১১, ২০২১ ১৩:৩২ভারতের পশ্চিমবঙ্গের বন ও অপ্রচলিত শক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে নাকানি চোবানি খাওয়াবো। তিনি আজ (রোববার) হাবড়ায় তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন।
-
রায়িসির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উচ্ছ্বাস
জুলাই ১১, ২০২১ ০৬:৪৩ইরানের নবনির্বাচিত-প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শাসনামলে ভারতের সঙ্গে ইরানের সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভারতকে আমন্ত্রণ জানানোয় জয়শঙ্কর উচ্ছ্বাস প্রকাশ করে তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন।
-
পশ্চিমবঙ্গে কোনও সিএএ-এনআরসি-এনপিআর চালু হবে না: জ্যোতিপ্রিয় মল্লিক
জুলাই ১০, ২০২১ ১৪:১৭ভারতের পশ্চিমবঙ্গের বন ও অপ্রচলিত শক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘রাজ্যে কোনও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি), জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) চালু হবে না। তিনি আজ (শনিবার) হাবড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন।
-
ভারতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের অবস্থান বিক্ষোভ
জুলাই ১০, ২০২১ ১৩:৩৭ভারতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যজুড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ (শনিবার) রাজ্যের বিভিন্ন শহর, ব্লক ও গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
-
তাবলিগ জামাত মামলায় পুলিশের আচরণে ক্ষুব্ধ এলাহাবাদ হাইকোর্ট, ৩ এসপিকে তলব
জুলাই ০৯, ২০২১ ১৪:৪৯ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট বিদেশি ও ভারতীয় তাবলিগ জামাত সম্পর্কিত মামলার শুনানি চলাকালীন তিন জেলার পুলিশ সুপারকে সমন পাঠিয়েছে। আজ (শুক্রবার) ওই মামলার শুনানিতে হাইকোর্ট কঠোর অবস্থান গ্রহণ করে তিনটি জেলার পুলিশ প্রধানদের ব্যক্তিগতভাবে আগামী ১৫ জুলাই আদালতে তলব করেছে।