-
আমরা বিজেপি’র সঙ্গে যাব না, কারণ বিজেপি একটি ডুবন্ত জাহাজ: ওমপ্রকাশ রাজভর
জুলাই ০৮, ২০২১ ১৫:৫৮ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ‘সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি’র সভাপতি ওমপ্রকাশ রাজভর বলেছেন, ‘আমরা বিজেপি’র সঙ্গে যাব না, কারণ বিজেপি একটি ডুবন্ত জাহাজ।’ তিনি আজ (বৃহস্পতিবার) লক্ষনৌতে ওই মন্তব্য করেন।
-
কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলল তৃণমূল
জুলাই ০৮, ২০২১ ১৪:২২ভারতের কেন্দ্রীয় সরকারের নয়া মন্ত্রী জন বার্লাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে অভিহিত করল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। আজ (বৃহস্পতিবার) তৃণমূলের সিনিয়র নেতা সৌগত রায় এমপি বলেন, ‘জন বার্লা হলেন ‘বিচ্ছিন্নতাবাদী’। একে মন্ত্রী করে মোদি বিচ্ছিন্নতাবাদীদেরই উৎসাহ দিয়েছেন।’
-
ভারতের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল: ১২ সদস্যের পদত্যাগের পর ৪৩ মন্ত্রীর শপথ
জুলাই ০৭, ২০২১ ২০:১৮দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হওয়ার দুই বছরের বেশি সময় পর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রথম বড় ধরনের রদবদল আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে দেশটির স্বাস্থ্য, শিক্ষাসহ গুরুত্বপূর্ণ অন্তত ১২ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেছেন। করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি ও ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা ঠেকাতে মন্ত্রিসভায় এই রদবদল আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
-
পশ্চিমবঙ্গের বাজেটে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বরাদ্দ ৪ হাজার ৭৭৭ কোটি ৮১ লাখ টাকা
জুলাই ০৭, ২০২১ ১৪:৩৪ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ রাজ্য বাজেট পেশ করা হয়েছে। আজ (বুধবার)রাজ্যের বাজেট পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাজেটে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৪ হাজার ৭৭৭ কোটি ৮১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
-
মুখ্যমন্ত্রী মমতাকে জরিমানা করল কোলকাতা হাইকোর্ট
জুলাই ০৭, ২০২১ ১৪:২৬ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ৫ লাখ টাকা জরিমানা করল কোলকাতা হাইকোর্ট। আজ (বুধবার) নন্দীগ্রাম মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়ে বিচারপতি কৌশিক চন্দ ওই জরিমানার কথা ঘোষণা করেন।
-
'এই বিজেপি ল্যাজ ছাড়া হনু’, বিস্ফোরক মমতা
জুলাই ০৬, ২০২১ ১৫:৫৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় শাসক দল বিজেপি'র কড়া সমালোচনা করে বলেছেন, এখন যে বিজেপিকে দেখছি সেটা খায় নাকি মাথায় দেয় কেউ জানে না। আমার মতে, এই বিজেপি আসলে ল্যাজ ছাড়া হনু।
-
জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনর্বহালের পরে বিধানসভা নির্বাচনের দাবি জানালো ‘গুপকার’ জোট
জুলাই ০৫, ২০২১ ১৫:৪৮পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’(পিএজিডি) বা ‘গুপকার’ জোট জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনর্বহাল করার পরে সেখানে বিধানসভা নির্বাচনের দাবি জানিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য উদ্যোগ নিয়েছে।
-
কাপুরুষতা, সহিংসতা ও হত্যা গডসের হিন্দুত্ববাদী ভাবনার এক অভিন্ন অঙ্গ: ওয়াইসি
জুলাই ০৫, ২০২১ ১১:০৪ভারতের মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘কাপুরুষতা, সহিংসতা ও হত্যা গডসের হিন্দুত্ববাদী ভাবনার এক অভিন্ন অঙ্গ। মুসলিমদের গণপিটুনিও দেওয়াও সেই ভাবনারই ফল।’
-
রামনাথ-মোদি-মমতার জন্য বাংলাদেশের সুস্বাদু হাড়িভাঙ্গা আম পাঠালেন হাসিনা
জুলাই ০৪, ২০২১ ১৪:৫৭ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ হাজার ৬০০ কেজি সুস্বাদু হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন।
-
সমস্তপ্রকার দুর্নীতির মাস্টারমাইন্ড বিজেপি: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
জুলাই ০৪, ২০২১ ১৩:৪৭ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, সমস্তপ্রকার দুর্নীতির মাস্টারমাইন্ড বিজেপি। তিনি আজ (রোববার) শ্রীরামপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ওই মন্তব্য করেন।