-
উত্তর প্রদেশে জ্ঞানভাপি মসজিদ কমপ্লক্সে জরিপের আদেশকে জেলা আদালতে চ্যালেঞ্জ
জুলাই ০৩, ২০২১ ১৭:০৭ভারতের উত্তর প্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানভাপি মসজিদ কমপ্লেক্সের প্রত্নতাত্ত্বিক জরিপের জন্য স্থানীয় আদালতের আদেশের বিরুদ্ধে সুন্নী ওয়াকফ বোর্ড বারাণসীর জেলা আদালতে একটি রিভিশন পিটিশন দায়ের করেছে। আদালত আবেদনটি গ্রহণ করবে কী করবে না সে বিষয়ে ৯ জুলাই সিদ্ধান্ত নেবে।
-
শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির দাবি জানাল তৃণমূল
জুলাই ০৩, ২০২১ ১৫:২০ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ দুর্নীতিতে অভিযুক্ত ভুয়ো অর্থলগ্নি সংস্থা ‘সারদা’ কর্তা সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ্যে এনে বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি জানিয়েছেন।
-
ফ্রান্সের যুদ্ধবিমান কেনা চুক্তির তদন্তের দাবি জানালো কংগ্রেস
জুলাই ০৩, ২০২১ ১৪:২৫ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস যৌথ সংসদীয় কমিটি’র (জেপিসি) মাধ্যমে ফ্রান্স থেকে কেনা রাফায়েল যুদ্ধবিমান চুক্তির তদন্তের দাবি জানিয়েছে।
-
ভারতের করোনা পরিস্থিতি
জুলাই ০৩, ২০২১ ১১:৪৪ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এরমধ্যে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে ৬৪৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার প্রথম ঢেউয়ে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। এভাবে প্রাণঘাতী করোনাভাইরাস সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকদেরও রেহাই দেয়নি।
-
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি বিধায়কদের হট্টগোল, বেরিয়ে গেলেন রাজ্যপাল
জুলাই ০২, ২০২১ ১৪:০১ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর লিখিত বক্তব্য শেষ না করে বিধানসভা ছেড়ে বেরিয়ে গেছেন।
-
জম্মু-কাশ্মীরে সংঘর্ষে ১ সেনা জওয়ান ও ৫ গেরিলা নিহত
জুলাই ০২, ২০২১ ১৩:৫২জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে সেনাবাহিনীর ১ জওয়ান ও ৫ গেরিলাসহ মোট ৬ জন নিহত হয়েছে।
-
পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বরখাস্ত করার দাবি জানালো তৃণমূল
জুলাই ০১, ২০২১ ১৪:০২ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বরখাস্ত করার দাবি জানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ (বৃহস্পতিবার) তৃণমূল নেতা ও রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় এমপি পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
অসমে ধর্মীয় সংখ্যালঘু অপরাধী প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপের মন্তব্যের কড়া জবাব দিলেন আমিনুল
জুলাই ০১, ২০২১ ১১:৪৯ভারতের অসমের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম বিজেপি নেতা দিলীপ শইকিয়াকে টার্গেট করে তিনি নির্বোধের স্বর্গে বাস করছেন বলে কটাক্ষ করেছেন।
-
ভারতে ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা
জুন ৩০, ২০২১ ১৪:২৬ভারতে প্রাণঘাতী করোনার সংক্রমণের সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের হুমকি এবং ডেল্টা ভ্যারিয়েন্ট বৃদ্ধি পাওয়ার মধ্যে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানের উপর আরোপিত নিষেধাজ্ঞা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। ডিরেক্টর জেনারেলের অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)আগামী ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।
-
বিজেপি বাংলার বদনাম করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করছে: মমতা বন্দ্যোপাধ্যায়
জুন ৩০, ২০২১ ১৩:৪২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি বাংলার বদনাম করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার কসবা এলাকায় সম্প্রতি ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পকে কেন্দ্র করে তিনি আজ (বুধবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।