-
ভারতে করোনাভাইরাসে একদিনে ৩,৬৮৯ জনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড
মে ০২, ২০২১ ১২:৫৭ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে ৩,৬৮৯ জনের মৃত্যু হয়েছে যা, এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (শনিবার) সকাল ৮ টা থেকে আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় ৩ লাখ ৯২ হাজার ৪৮৮ জন নতুনভাবে সংক্রমিত হয়েছেন। রাজধানী দিল্লিতে একদিনে ৪১২ জনের মৃত্যু হয়েছে যা দিল্লিতে সর্বোচ্চ রেকর্ড।
-
পশ্চিমবঙ্গে ফের ক্ষমতায় আসছেন মমতা, ব্যাপকভাবে এগিয়ে তৃণমূল প্রার্থীরা
মে ০২, ২০২১ ১১:৩৯ভারতের পশ্চিমবঙ্গে পুনরায় ক্ষমতায় আসতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ বিকেল ৩ টা পর্যন্ত বেসরকারিভাবে নির্বাচনী ফলের প্রবণতায় দেখা যাচ্ছে ২৯২ টি আসনের মধ্যে তৃণমূল প্রার্থীরা ২০৬ আসনে এগিয়ে রয়েছেন। হিন্দুত্ববাদী বিজেপি মাত্র ৮৩ টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া সংযুক্ত মোর্চা ২ টি ও অন্যরা ১ টি আসনে এগিয়ে আছে। এরফলে বিজেপির বাংলা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল।
-
কর্ণাটকে পৌর নির্বাচনে বড় সাফল্য পেল কংগ্রেস, ধরাশায়ী বিজেপি
মে ০১, ২০২১ ১৪:২১ভারতের বিজেপিশাসিত কর্ণাটকে পৌরসভা নির্বাচনে প্রধান বিরোধীদল কংগ্রেস বড় সাফল্য পেয়েছে।
-
ভারতে একদিনে রেকর্ড ৪ লাখ শনাক্ত, গুজরাটে কোভিড হাসপাতালে আগুন
মে ০১, ২০২১ ১২:০৩ভারতে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। আজ (শনিবার) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, মাত্র ২৪ ঘণ্টায় ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন সংক্রমিত হয়েছেন। একইসময়ে ৩ হাজার ৫২৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
-
আমাদের জয় নিশ্চিত, বিজেপি গোলযোগ সৃষ্টি করতে পারে, সতর্ক থাকতে হবে: মমতা
এপ্রিল ৩০, ২০২১ ১৪:১৬ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ প্রসঙ্গে বলেছেন, আমাদের জয় নিশ্চিত, বিজেপি গোলযোগ সৃষ্টি করতে পারে, সতর্ক থাকতে হবে। তিনি আজ (শুক্রবার) দলীয় প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ওই মন্তব্য করেন।
-
ভারতে করোনায় ১ মাসেই ৪৫ হাজার রোগীর মৃত্যু, দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের দাবি
এপ্রিল ৩০, ২০২১ ১৩:৩৯ভারতে প্রাণঘাতী করোনা সংক্রমণের প্রকোপে চলতি এপ্রিলে এক মাসে ৪৫ হাজারেরও বেশি রোগীর মৃত্যু হয়েছে। দেশে ১ এপ্রিল মৃতের সংখ্যা ছিল ১ লাখ ৬২ হাজার ৯২৭। আজ ৩০ এপ্রিল মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৮ হাজার ৩৩০। অর্থাৎ মাত্র এক মাসেই ৪৫ হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছে।
-
পশ্চিমবঙ্গে ফের ক্ষমতায় আসছেন মমতা: বুথফেরত জরিপে আভাস
এপ্রিল ২৯, ২০২১ ১৮:১১ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের মতো সরকার গড়তে যাচ্ছে বলে বুথফেরত জরিপগুলোর ফলাফলে আভাস মিলেছে। আজ (বৃহস্পতিবার) অষ্টম দফার ভোট শেষ হওয়ার পরই বুথফেরত জরিপ আসতে শুরু করেছে।
-
পশ্চিমবঙ্গে শেষ দফার বিধানসভা ভোটে সংঘর্ষ, ভাঙচুর, উত্তেজনা
এপ্রিল ২৯, ২০২১ ১৪:৩১ভারতের পশ্চিমবঙ্গে অষ্টম ও শেষ দফার বিধানসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে।
-
একদিনে ৩,৬৪৫ জনের মৃত্যুর রেকর্ড, জাতিসঙ্ঘের সাহায্যের প্রস্তাব ফেরাল ভারত
এপ্রিল ২৯, ২০২১ ১১:২৭ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৩ হাজার ৬৪৫ জনের মৃত্যু হয়েছে।
-
কেন্দ্রীয় সরকার করোনা ভ্যাকসিন নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে : সৌগত রায়
এপ্রিল ২৮, ২০২১ ১৩:৪৪ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় (এমপি) বলেছেন, করোনা ভ্যাকসিন ইস্যুতে কেন্দ্রীয় সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তারা রাজ্যের সঙ্গেও প্রতারণা করেছে।