ভারত
  • ভারতে মাত্র এক সপ্তাহতেই করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে

    ভারতে মাত্র এক সপ্তাহতেই করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে

    এপ্রিল ১৩, ২০২১ ১৫:১১

    ভারতে মাত্র এক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। চলতি বছরের ৫ এপ্রিল প্রথম এক লাখের বেশি করোনা সংক্রমণ ধরা পড়েছিল যা বিগতদিনের সমস্ত রেকর্ডকে অতিক্রম করেছিল। কিন্তু গত ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল সাত দিনেই আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩ হাজার ৩১৪ জনে পৌঁছেছে। যা এ পর্যন্ত সবচেয়ে দ্রুত গতিতে সংক্রমণের ঘটনা।

  • তৃতীয়বারের জন্য মমতার মুখ্যমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা মাত্র: অভিষেক

    তৃতীয়বারের জন্য মমতার মুখ্যমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা মাত্র: অভিষেক

    এপ্রিল ১৩, ২০২১ ১৩:৫৬

    সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘আড়াইশো আসন নিয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ায় কেবল সময়ের অপেক্ষা মাত্র।’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) পূর্ব বর্ধমান জেলার রায়নায় দলীয় সমাবেশ বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • অমিত শাহ সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করছেন: তৃণমূল এমপি সুখেন্দুশেখর

    অমিত শাহ সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করছেন: তৃণমূল এমপি সুখেন্দুশেখর

    এপ্রিল ১২, ২০২১ ০৭:৫১

    ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহের সমালোচনা করে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় এমপি বলেছেন, ‘অমিত শাহ জেনে বুঝে মিথ্যাচার করছেন এবং সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করছেন।’  

  • করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ব্রাজিলকে টপকে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত

    করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ব্রাজিলকে টপকে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত

    এপ্রিল ১২, ২০২১ ০৭:৩৭

    ভারতে একদিনে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ (সোমবার) সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৮ হাজার ৯১২ টি নয়া সংক্রমণ এবং একই সময়ে ৯০৪ জনের মৃত্যু হয়েছে। মোট করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ব্রাজিলকে টপকে বিশ্বে দ্বিতীয় স্থানে পৌঁছেছে ভারত। তবে, এ রোগে মৃত্যুর তালিকায় এখনো এগিয়ে আছে ব্রাজিল।

  • ভারতে একদিনে দেড় লাখেরও বেশি করোনা সংক্রমণের রেকর্ড, বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ

    ভারতে একদিনে দেড় লাখেরও বেশি করোনা সংক্রমণের রেকর্ড, বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ

    এপ্রিল ১১, ২০২১ ১৫:৪১

    ভারতে দৈনিক করোনাভাইরাস সংক্রমণের নয়া রেকর্ড তৈরি হচ্ছে। আজ (রোববার) দেড় লাখেরও বেশি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। একদিনে করোনা সংক্রমণের এটিই বৃহত্তম সংখ্যা।

  • বিজেপি জোর করে বাংলা দখল করতে চাচ্ছে : অভিষেক বন্দ্যোপাধ্যায়

    বিজেপি জোর করে বাংলা দখল করতে চাচ্ছে : অভিষেক বন্দ্যোপাধ্যায়

    এপ্রিল ১১, ২০২১ ১৪:১৪

    সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘বিজেপি জোর করে বাংলা দখল করতে চাচ্ছে। কিন্তু দিল্লির স্তাবকতা করে বাংলার মানুষ বেঁচে থাকবে না।’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (রোববার) উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁয় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

  • কেন্দ্রীয় বাহিনী ত্রাস সৃষ্টি করায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটাররা আতঙ্কিত: কামরুজ্জামান  

    কেন্দ্রীয় বাহিনী ত্রাস সৃষ্টি করায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটাররা আতঙ্কিত: কামরুজ্জামান  

    এপ্রিল ১১, ২০২১ ০৬:০০

    ভারতের পশ্চিমবঙ্গের ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেছেন, ‘রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী যেভাবে ‘সংখ্যালঘু এলাকাগুলোতে’ ত্রাস সৃষ্টি করছে তাতে সংখ্যালঘু ভোটাররা অত্যন্ত আতঙ্কিত!’ তিনি শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায়  রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।     

  • বাংলার পবিত্র ভূমি অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হবে: মোদি

    বাংলার পবিত্র ভূমি অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হবে: মোদি

    এপ্রিল ১০, ২০২১ ১৫:১৫

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলার পবিত্র ভূমি এবার মাফিয়া মুক্ত হবে। এই পবিত্র ভূমি এবার অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হবে। বিজেপির ডবল ইঞ্জিন সরকার বাংলাকে এক নতুন রাজনৈতিক পরিবেশ উপহার দেবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শনিবার) কৃষ্ণনগরে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • পশ্চিমবঙ্গে রক্তাক্ত নির্বাচন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে নিহত ৪, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি মমতার

    পশ্চিমবঙ্গে রক্তাক্ত নির্বাচন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে নিহত ৪, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি মমতার

    এপ্রিল ১০, ২০২১ ১৩:১৯

    ভারতের পশ্চিমবঙ্গে চতুর্থ দফার বিধানসভা নির্বাচন চলাকালীন কুচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন বলে খবর।