-
আফজাল গুরুর ফাঁসির অষ্টমবর্ষ পূর্তিতে কাশ্মীরে বনধ পালিত
ফেব্রুয়ারি ০৯, ২০২১ ১৬:০৫ভারতীয় সংসদে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া আফজাল গুরুর ফাঁসির অষ্টমবর্ষ পূর্তিতে কাশ্মীরে বনধ পালিত হয়েছে। আজ (মঙ্গলবার) বনধকে কেন্দ্র করে জনজীবনে প্রভাব পড়েছে।২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি দিল্লির তিহার জেলে আফজাল গুরুকে ফাঁসি দেওয়া হয়।
-
বিজেপি পার্টি বাংলার পার্টি নয়, দাঙ্গা করার পার্টি: মমতা বন্দ্যোপাধ্যায়
ফেব্রুয়ারি ০৯, ২০২১ ১৫:৪৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি পার্টি বাংলার পার্টি নয়। দাঙ্গা করার পার্টি।’ আজ (মঙ্গলবার) তিনি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
‘এলএসি’তে সামরিক শক্তি বাড়াচ্ছে চীন, সতর্কতা ও নজরদারি ভারতের
ফেব্রুয়ারি ০৯, ২০২১ ১৫:১৪ভারত-চীন সীমান্তে চলমান সংঘাতের আবহে সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা ‘এলএসি’ বরাবর চীন, সেনা ও অস্ত্র সরঞ্জাম বাড়াচ্ছে। ভারতও এ ব্যাপারে সতর্কতা ও নজরদারি বাড়িয়েছে।
-
কংগ্রেস দল বিজেপি ও আরএসএসকে ভয় পায়, ‘মিম’ কেবল আল্লাহ্কে ভয় পায়: ওয়াইসি
ফেব্রুয়ারি ০৮, ২০২১ ১৬:৪২ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি প্রধান বিরোধীদল কংগ্রেস সম্পর্কে বলেছেন, কংগ্রেস দল বিজেপি ও আরএসএসকে ভয় পায়। গতকাল (রোববার) বিজেপিশাসিত গুজরাটের আহমেদাবাদে এক নির্বাচনী সমাবেশ বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।
-
বিজেপি’র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, প্রধানমন্ত্রীকে তৃণমূল নেতার তীব্র কটাক্ষ
ফেব্রুয়ারি ০৮, ২০২১ ১৫:৫০ভারতে বিজেপিশাসিত উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে ভয়াবহ বিপর্যয় ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করে তাঁকে দু’নম্বরি লোক বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি। আজ (সোমবার) বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি হুগলীর শ্রীরামপুরে ওই মন্তব্য করেন।
-
উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে ভয়াবহ বিপর্যয়, ১০ জনের লাশ উদ্ধার, নিখোঁজ কমপক্ষে ১৫০
ফেব্রুয়ারি ০৭, ২০২১ ২০:০৬ভারতের উত্তরাখণ্ডের চমোলি জেলায় হিমবাহ ভেঙে তুষারধস নামায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
-
ভারতকে বদনাম করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: মোদি
ফেব্রুয়ারি ০৭, ২০২১ ১৫:২৯ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতকে বদনাম করতে এই মুহূর্তে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের হলদিয়ায় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
নির্বাচনের পরে ৩৫ বিধায়ক নিয়ে বিজেপিতে যোগ দেওয়ার ছক কষেছিলেন শুভেন্দু : অভিষেক
ফেব্রুয়ারি ০৬, ২০২১ ১৭:০৬সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে বলেছেন, ‘বিধানসভা নির্বাচনের পরে উনি ৩৫ জন বিধায়ক নিয়ে বিজেপিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার ছক কষেছিলেন। তুমি একা চালাক আর আমরা বোকা?’ তিনি আজ (শনিবার) পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
ভারতে কৃষক আন্দোলন: ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করার আহ্বান জাতিসংঘের
ফেব্রুয়ারি ০৬, ২০২১ ১০:৩৭ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি করা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এবার জাতিসংঘের পক্ষ থেকে সংযম পালনের বার্তা দেওয়া হয়েছে।
-
কৃষকরা যখন আন্দোলনে, প্রেসিডেন্ট তখন কৃষি আইনের প্রশংসা করছেন: আনন্দ শর্মা
ফেব্রুয়ারি ০৫, ২০২১ ২১:৪১ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কংগ্রেসের উপ-নেতা আনন্দ শর্মা প্রেসিডেন্টের অভিভাষণের ওপর আলোচনার সময়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, নয়া তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দেশের বহু কৃষক যখন আন্দোলন করছেন, তখন প্রেসিডেন্ট সংসদে ওই আইনের প্রশংসা করছেন, এটা দুর্ভাগ্যজনক! আজ (শুক্রবার) তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।